advertisement
advertisement

দুর্গাপূজাকে কেন্দ্র করে এক সপ্তাহে ছড়িয়েছে ৫৩টি অপতথ্য


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
দুর্গাপূজাকে কেন্দ্র করে এক সপ্তাহে ছড়িয়েছে ৫৩টি অপতথ্য

advertisement

সাদা পাজামা-পাঞ্জাবি ও টুপি পরে মসজিদের মিম্বারসদৃশ একটি চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলছেন, ‘একটা সমাজে যখন অন্যায় অপকর্ম, অসুর—এই সমস্ত অপকর্মের নেতৃত্ব দিচ্ছিল, তখন এটাকে দমন করার জন্য আপনাদের দুর্গাদেবী এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন এবং সেখানেই শুভ শক্তির বিজয় সাধিত হয়েছে।’সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, মন্ত্রী মসজিদের মিম্বারে বসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই বক্তব্য দিয়েছেন।

তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি সম্পাদনা করে দুই ঘটনার দৃশ্য ও বক্তব্য একসঙ্গে যুক্ত করা হয়েছে।প্রকৃত ঘটনা হচ্ছে, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে বক্তব্যটি দেন শহীদউদ্দীন চৌধুরী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর