বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি
গত সপ্তাহে ভাইরাস সংক্রমণে ভুগেছেন। মিস করেছিলেন চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলন ও শেষ অনুশীলন। যদিও বুধবার ম্যাচের দিন ডাগআউটে ঠিকই দাঁড়িয়েছিলেন। তবে বায়ার্ন মিউনিখ কোচ যে পুরোপুরি সেরে ওঠেননি, সেটিই দেখা গেল আজ। মিউনিখে অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে ভিনসেন্ট কোম্পানিকে।আজ বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন দেখছিলেন ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ।
এ সময় অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসকের সহায়তায় তাঁকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়। জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, কোম্পানির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বায়ার্নের আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বায়ার্ন জানিয়েছে, কোম্পানিকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার এফসি বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে পড়ায় ভিনসেন্ট কোম্পানির চিকিৎসার প্রয়োজন হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।