advertisement
advertisement

কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
অডিওতে সংবাদ শুনুন
কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার

advertisement

কানাডায় একজন নতুন অভিবাসীর জীবনের শুরুর পথচলা সব সময় সহজ হয় না। একটি সম্পূর্ণ নতুন সংস্কৃতি ও অপরিচিত পরিবেশে এসে স্বপ্নের ক্যারিয়ার বা পেশাজীবন শুরু করা এবং উপযুক্ত থাকার জায়গা খুঁজে পাওয়ার ক্ষেত্রে পদে পদে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

দেশে পেশাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কানাডার স্থানীয় অভিজ্ঞতা এবং ক্রেডিট হিস্ট্রি (Credit History / আর্থিক লেনদেনের রেকর্ড) না থাকায় কাঙ্ক্ষিত চাকরি ও আবাসন পেতে অনেকের চরম অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা ও সামাজিক সমর্থনের প্রয়োজনীয়তা অপরিসীম।

সে ক্ষেত্রে বিভিন্ন দেশীয় অ্যাসোসিয়েশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে অবস্থানরত বাংলাদেশের অভিবাসী এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া সংগঠনগুলোর মধ্যে অন্যতম হলো Greater Vancouver Bangladesh Cultural Association - GVBCA (গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর