মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি বাসের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বাসটির সুপারভাইজার রোকুনুজ্জামান (৫৭), বাসচালকের সহকারী চঞ্চল বিশ্বাস (২৩) ও যাত্রী সালাউদ্দিন আহমেদ (৩২)।রোকুনুজ্জামানের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসস্ট্যান্ডপাড়ায়।
চঞ্চল বিশ্বাস চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার বাসিন্দা এবং সালাউদ্দিন আহমেদের বাড়ি একই উপজেলার শিবনগর এলাকায়।আহত ব্যক্তিদের মধ্যে হৃদয়, তরিকুল ইসলাম, গিলবাড সরকার ও তিশার অবস্থা গুরুতর।
সূত্র: প্রথম আলো



