অ্যাস্টন ভিলা ২ : ১ ম্যানচেস্টার সিটিএক, দুই, তিন করে টানা সাত জয়। মৌসুমের শুরুতে এমন দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার সিটিকে অবশেষে থামিয়ে দিল অ্যাস্টন ভিলা। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে এনজো মারেসকার দলকে ২–১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। জোড়া গোল করেছেন নিকোলাস জ্যাকসন। সিটির হয়ে একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড।এবারের প্রিমিয়ার লিগে এটি ম্যানচেস্টার সিটির প্রথম হার।
আর ভিলা পার্কে হার টানা চতুর্থ মৌসুমে।ভিলা পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্বাগতিকেরা এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। সিটির ডিফেন্ডার মার্ক গেহির ভুলে বল পেয়ে অধিনায়ক জন ম্যাকগিনের পাস থেকে গোল করেন জ্যাকসন।এরপর সমতায় ফেরার চেষ্টা করে সিটি। তবে প্রথমার্ধে সেটি আর করতে পারেনি মারেসকার দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ১–১ করেন হলান্ড। ৫২ মিনিটে এনদিয়ায়ের ক্রস থেকে হেডে সমতা এই নরওয়েজীয় তারকা।
এটি চলতি লিগে হলান্ডের নবম গোল।কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সিটির।
সূত্র: প্রথম আলো

ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের
সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো
সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল
ঢাকা আঞ্চলিক পর্বের প্রথম চূড়ান্ত দল কৃষ্ণাদের একাডেমি
তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন