advertisement

আবারও ভিলা পার্কে হোঁচট, মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির

আবারও ভিলা পার্কে হোঁচট, মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির
হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন হলান্ড–ফোডেনরা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অ্যাস্টন ভিলা ২ : ১ ম্যানচেস্টার সিটিএক, দুই, তিন করে টানা সাত জয়। মৌসুমের শুরুতে এমন দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার সিটিকে অবশেষে থামিয়ে দিল অ্যাস্টন ভিলা। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে এনজো মারেসকার দলকে ২–১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। জোড়া গোল করেছেন নিকোলাস জ্যাকসন। সিটির হয়ে একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড।এবারের প্রিমিয়ার লিগে এটি ম্যানচেস্টার সিটির প্রথম হার।

আর ভিলা পার্কে হার টানা চতুর্থ মৌসুমে।ভিলা পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্বাগতিকেরা এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। সিটির ডিফেন্ডার মার্ক গেহির ভুলে বল পেয়ে অধিনায়ক জন ম্যাকগিনের পাস থেকে গোল করেন জ্যাকসন।এরপর সমতায় ফেরার চেষ্টা করে সিটি। তবে প্রথমার্ধে সেটি আর করতে পারেনি মারেসকার দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ১–১ করেন হলান্ড। ৫২ মিনিটে এনদিয়ায়ের ক্রস থেকে হেডে সমতা এই নরওয়েজীয় তারকা।

এটি চলতি লিগে হলান্ডের নবম গোল।কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সিটির।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল ঢাকা আঞ্চলিক পর্বের প্রথম চূড়ান্ত দল কৃষ্ণাদের একাডেমি ঢাকা আঞ্চলিক পর্বের প্রথম চূড়ান্ত দল কৃষ্ণাদের একাডেমি তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত ‎ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের চার গোল ‎ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের চার গোল স্পেনে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন মেসি স্পেনে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন মেসি
advertisement

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক প্রক্রিয়ায় সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাটবে না।

 তিনি বলেন, আজকের বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা-আর্টিকেল ৭০-প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আলোচনা হয়েছে।

 এছাড়াও, আইন, শাসন ও বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদি আরব কি ইরানকে নিশানা করে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে

সৌদি আরব কি ইরানকে নিশানা করে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে সৌদি আরবের আল-দাওয়াদিমিতে কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের কারখানা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সৌদি আরব নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার সম্প্রসারণ করছে বলে ধারণা করা হচ্ছে। এর লক্ষ্য আরও বড় ক্ষেপণাস্ত্র তৈরি করা, যেগুলো বেশি ওজনের বিস্ফোরক বহন করতে পারবে অথবা আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এক বছরের বেশি সময় ধরে বাণিজ্যিক স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের দুই গবেষক এ ধারণা দিয়েছেন।আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সৌদি আরবকে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে সাহায্য করতে পারে।

একই সঙ্গে সামরিক সরঞ্জামের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীলতাও কমাতে পারে দেশটি। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের সঙ্গে সংঘাতেও সৌদি আরবের অবস্থান শক্তিশালী হতে পারে।তবে এর উল্টো ঝুঁকিও রয়েছে। সৌদি আরবের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিযোগিতা বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসে বিরোধিতা আরও বাড়তে পারে।

এরই মধ্যে চুক্তিটি পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি করেছে।যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের আল-দাওয়াদিমি ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রের ছবি তুলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণ

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণ
ধর্ষণ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে এক গৃহপরিচারিকাকে (৫০) ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা চার ব্যক্তির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় আজ শনিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর সকালে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় এক ব্যক্তির বাসায় গৃহপরিচারিকার কাজ করতে গেলে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন।

পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।বিষয়টি কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন