প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২২ অক্টোবর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক বা পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য এবং নিরাপদ স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মমতাজ বেগম। অতিথি হিসেবে ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও সেফ গ্রুপ অব সানি মার্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু আছাদ।সৈয়দপুর বন্ধুসভার একটি ভালো কাজ।বক্তব্য দেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আলমগীর সরকার, প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু।
স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আহসান হাবিব।আলোচনা পর্ব শেষে বিশেষ সেমিনারে পিরিয়ড সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, মাসিককালীন ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করা হয়।
সূত্র: প্রথম আলো

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা
যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক
ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা
সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন