advertisement

দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর যাত্রীদের

দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর যাত্রীদের
রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। আজ শনিবার সন্ধ্যায়
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েকজন যাত্রী চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুর করিমকে (৫৫) মারধর করেছেন। তবে ট্রেন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

দুর্ঘটনার পর ওই ট্রেনের যাত্রীরা বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস।রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে এসে সন্ধ্যা ছয়টার দিকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।কয়েক যাত্রী ওই ট্রেনের চালক ও গার্ডকে মারধরও করেন।

ট্রেনের যাত্রী মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর মনে হয়েছে ট্রেনটিতে ত্রুটি দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম
advertisement

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি
আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিনগতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেনআজ রাত ৯টায় বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে পরীমনি এক আড্ডার আয়োজন করলেন রাজধানীর পূর্বাচলের সানসেট বিনস রেস্তোরাঁয়, এর নাম দিয়েছেন ‘শিউলি-সন্ধ‍্যা' কদিন আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন , ‘২ মণ শিউলি ফুল দরকার।

২৪ অক্টোবর দুপুর ১২টায়!’অক্টোবর, অর্থাৎ শরৎকালে জন্মদিন, তাই শিউলি ফুলই জন্মদিনের থিম সিল্ক সাটিন কাপড়ে তৈরি কমলা রঙের শাড়িতে শিউলি ফুলের এই নকশা পরীমনি নিজেই করেছেন, সহযোগিতা করেছেন রুহুল আমিনডিপ কাটের সিকুইন নকশার ফুলহাতা ব্লাউজশাড়ির শিউলি ফুলগুলো হাতে আঁকা। চুমকিগুলোর সঙ্গেও শিউলি ফুলের রঙের মিল আছেগয়না নিয়েছেন ডায়মন্ড হাউস থেকে, মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভার

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা দেখা দিয়েছে। ‘গার্ড অব অনার’ দেওয়ার পর তাঁর মরদেহ জেলা পুলিশ লাইনসে রাখা হয়েছে। মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ১০টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে আসেন স্বজনেরা। এরপর মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যান স্বজনেরা।

সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।এদিকে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করার দাবি তোলেন স্থানীয় কিছু লোক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছিল। গত ২ জুলাই শুরু হওয়া এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, তবে কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন