দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উদ্যাপনকে অর্থবহ ও ভালোবাসাময় করে তুলতে সামাজিক দায়বদ্ধতা থেকে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা।প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ঢাকার সাভারের আশুলিয়ার দত্তপাড়ার একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন বন্ধুরা।
২৩ অক্টোবর তাদের হাতে খাতা, কলম, পেনসিলসহ লেখাপড়ার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।কেবল উপহারসামগ্রী বিতরণেই আয়োজন সীমাবদ্ধ ছিল না; শিক্ষার্থীরা যেন আনন্দময় একটি দিন কাটাতে পারে, সে জন্য তাদের সঙ্গে গল্প, আড্ডা ও স্মৃতিময় কিছু মুহূর্ত ভাগাভাগি করে নেন বন্ধুসভার সদস্যরা।ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার একটি ভালো কাজ।উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডালিয়া সৈকত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক জিসান শান্তসহ অন্য সদস্যরা।
ডালিয়া সৈকত বলেন, ‘প্রথম আলো ও বন্ধুসভার ২৮ বছরের এই পথচলায় সব সময়ই ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ড প্রাধান্য পেয়ে এসেছে।
সূত্র: প্রথম আলো

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র্যালি
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন