advertisement

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। Changing Sentences গুলো পরিবর্তন করে লেখো

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। Changing Sentences গুলো পরিবর্তন করে লেখো
অলংকরণ: এস এম রাকিবুর রহমান
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইংরেজি: Changing Sentences∎ Change the following sentences as directed in the brackets.1.a) What a useful source of knowledge newspaper is!

(Assertive)b) It carries both local and international news. (Negative)c) It reflects the whole world like a mirror. (Optative)d) We cannot help reading newspaper daily. (Affirmative)e) It contains authentic news. (Optative)f) Newspaper is very helpful. (Exclamatory)g) By reading newspapers, we enrich our knowledge. (Simple Past)h) It is called the people’s parliament. (Interrogative)i) Newspaper is very important. (Exclamatory)j) You should read newspaper to know more about the outside world. (Imperative)উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে Answera) Newspaper is a very useful source of knowledge.b) It carries not only local but also international news.c) May it reflect the whole world like a mirror.d) We must read newspaper daily.e) May it contain authentic news.f) How helpful newspaper is!g) By reading newspapers, we enriched our knowledge.h) Isn’t it called the people’s parliament?i) How important newspaper is!j) Read newspaper to know more about the outside world.2.a) Man is the maker of his own fortune. (Optative...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতে পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতে শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুবক রিমান্ডে শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুব... পিএইচপি ত্রুটি কী, বিশ্বের বহু ওয়েবসাইট একসঙ্গে বন্ধ হলো কেন পিএইচপি ত্রুটি কী, বিশ্বের বহু ওয়েবসাইট একসঙ্গে বন্ধ হলো কেন সন্ধ্যায় সচল হলো জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট সন্ধ্যায় সচল হলো জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি
advertisement

পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতে

পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতে
সাইবার অপরাধ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ রাখা ওয়েবসাইটগুলোর বেশির ভাগই সচল হয়েছে। তবে চালু হলেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে আজ রোববার জরুরি সতর্কবার্তা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট।

সতর্কবার্তায় সংস্থাটি জানায়, তাদের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স (সিটিআই) ইউনিটের নিয়মিত নজরদারিতে সরকারি, জনখাত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তাঝুঁকি শনাক্ত হয়েছে।

এসব অ্যাপ্লিকেশনে পিএইচপির পুরোনো, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কিংবা মেয়াদোত্তীর্ণ সংস্করণ ব্যবহার করা হচ্ছে।তথ্যপ্রযুক্তি বিভাগের একটি সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত একাধিক সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ এর বেশি ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে পিএইচপির ত্রুটিপূর্ণ পুরনো সংস্করণ ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান
পেশোয়ারে একটি বিলবোর্ডে পাকিস্তানের সামরিক বাহিনীর তিন প্রধানের ছবি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তি (মক্কা চুক্তি নামে পরিচিত) অনুমোদন করেছে পাকিস্তান। পাকিস্তান এমন সময়ে চুক্তিটি অনুমোদন করল, যখন সৌদি আরব নতুন করে নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে এবং ইয়েমেনের ইরানপন্থী হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য মিত্র খুঁজছে।

গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ইসলামাবাদ ও রিয়াদ গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বক্তব্যের প্রতিলিপি অনুযায়ী, সাজ্জাদ হায়দার খান বলেন, ‘চুক্তি, এর অনুমোদন এবং তা কার্যকর করার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তিন পক্ষের মধ্যে আলোচনা চলছে।’ চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশের মধ্যে তুরস্কের অভ্যন্তরীণ অনুমোদনের প্রক্রিয়া এখনো চলছে।মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে ১০ বছর আগে বের হওয়া যাবে নাচুক্তিভুক্ত তিন দেশের যেকোনো একটির ওপর বাইরে থেকে সশস্ত্র হামলা হলে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুবক রিমান্ডে

শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুবক রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিককে ঢাকার আদালতে হাজির করা হয়। আজ রোববার ঢাকার সিএমএম আদালতে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিককে (২২) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক।রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন