advertisement

বিশ্ব কাঁপানো ‘১০ দিন’ বদলে দিয়েছিল বিশ্বরাজনীতির গতিপথ

বিশ্ব কাঁপানো ‘১০ দিন’ বদলে দিয়েছিল বিশ্বরাজনীতির গতিপথ
সেন্ট পিটার্সবার্গে রেড অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্‌যাপনে রাশিয়ান কমিউনিস্ট পার্টির সমর্থকদের এক সমাবেশে সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের ভাস্কর্যের সামনে উড়ছে পতাকা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দীর্ঘদিনের সামাজিক বৈষম্য, খাদ্যাভাব ও প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কায় ১৯১৭ সালের মার্চে রোমানভ রাজবংশের পতন ঘটে। পরবর্তী সময়ে ২৫ অক্টোবর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকরা সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং বিশ্ব ইতিহাসের প্রথম সমাজতান্ত্রিক শাসনের ভিত্তি স্থাপন করে।

প্রথম বিশ্বযুদ্ধের বিপর্যয়, রাজতন্ত্রের পতন এবং বলশেভিকদের ক্ষমতা দখলের মাধ্যমে কীভাবে বদলে গিয়েছিল বিশ্বরাজনীতির গতিপথ, তা নিয়ে এ ফিরে দেখা।১০৯ বছর আগে, ১৯১৭ সালের ২৫ অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধের বিপর্যয়, তীব্র খাদ্যসংকট, অর্থনৈতিক দুর্দশা ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত রাশিয়ায় ঘটে এক ঐতিহাসিক পটপরিবর্তন।

ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকরা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে প্রতিষ্ঠা করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন হেবরন এখন ‘ভুতুড়ে শহর’ হেবরন এখন ‘ভুতুড়ে শহর’ ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতিল ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতি... রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান
advertisement

তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম

তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম
সমাবেশে বক্তব্য দিচ্ছেন নসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ যেভাবে ‘অবৈধ ক্ষমতা দখলদার’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, একই ঘটনা যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে ঘটবে না, এর কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তাঁর আশঙ্কা, বর্তমান সংসদের ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি যদি সবচেয়ে ভালো সংশোধনীটিও আনে, ভবিষ্যতে সেই সংশোধনী বাতিল করে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কে অবৈধ ঘোষণা করা হতে পারে।

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন।আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব
পরীমনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জন্মদিনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে চিত্রনায়িকা পরীমনির জন্য শিউলি ফুল পাঠিয়েছেন কেউ একজন। শনিবার রাতে জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই এমন উপহার পাওয়ার কথা জানান। তবে ফুল পাঠানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। এর পর থেকেই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়। রোববার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা। কে সেই ব্যক্তি, যিনি পরীমনির জন্য এত দূর থেকে উড়োজাহাজে শিউলি ফুল পাঠালেন?

এই আলোচনায় যোগ দেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও। রসিকতা করে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টের মন্তব্যে পরীমনি তার জবাবও দিয়েছেন। কয়েক দিন আগে ফেসবুকে পরীমনি লিখেছিলেন, ‘২ মণ শিউলি ফুল দরকার। ২৪ অক্টোবর দুপুর ১২টায়!’ তাঁর সেই ইচ্ছা পূরণে এগিয়ে আসেন চট্টগ্রামের এক নারী। উড়োজাহাজে করে ঢাকায় পাঠান শিউলি ফুল। জন্মদিনের অনুষ্ঠানে এমন ভালোবাসার কথা জানিয়ে মুগ্ধতা প্রকাশ করেন পরীমনি।

তবে তখনো জানাননি, কে পাঠিয়েছেন এত ফুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?

রাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?
ঝলমলে পোশাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিমের এসব ছবি দেখে নেটিজেনরা বলছেন, তবে কি দুজন গাঁটছড়া বাঁধলেন?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঝলমলে পোশাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিমের এসব ছবি দেখে নেটিজেনরা বলছেন, তবে কি দুজন গাঁটছড়া বাঁধলেন?হঠাৎ করেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঝলমলে পোশাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিমের এসব ছবি দেখে নেটিজেনরা বলছেন, তবে কি দুজন গাঁটছড়া বাঁধলেন?রাফসান ও সুনেরাহর প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। তাঁদের দাবি, তাঁরা দুজন ভালো বন্ধু।

অনেক ভিডিওতেই দুজনকে একসঙ্গে দেখা যায়।দুই কনটেন্ট ক্রিয়েটরের বন্ধুত্বের রসায়ন নেটিজেনরা পছন্দও করেনদুই কনটেন্ট ক্রিয়েটরের বন্ধুত্বের রসায়ন নেটিজেনরা পছন্দও করেন। তবে সম্পর্কের ব্যাপারে কখনোই তাঁরা খোলাসা করে কিছু বলেননি।

তাই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে আরও।রাফসান-সুনেরাহকে জুটি হিসেবে দেখার অপেক্ষায় আছেন যাঁরা, তাঁদের এই দফায় অবশ্য হতাশই হতে হচ্ছে।দুই কনটেন্ট ক্রিয়েটরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবিগুলো মূলত একটি ক‍্যাম্পেইনের জন‍্য তোলা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন