advertisement

শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়

শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
অবিশ্বাস্যভাবে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান শাদাব খান ও হারিস রউফের উল্লাস
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২৪২ রানের লক্ষ্য, ১৫৪ রানে ৯ উইকেট হারাল পাকিস্তান। সেখান থেকেই কি না ইংল্যান্ডকে ১ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। লাহোরে শাদাব খানের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ত্রিদেশীয় সিরিজে অবিশ্বাস্য এক জয় পেল পাকিস্তান। পাকিস্তানের জার্সিতে প্রথম সেঞ্চুরি পাওয়া শাদাব অপরাজিত ছিলেন ১১৩ রানে। বিস্তারিত আসছে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আশরাফুলকে কেন সরাল বিসিবি আশরাফুলকে কেন সরাল বিসিবি টাইব্রেকারের রোমাঞ্চে কলসিন্দুরের জয় টাইব্রেকারের রোমাঞ্চে কলসিন্দুরের জয় আশরাফুলকে কেন সরাল বিসিবি, নতুন ব্যাটিং কোচ কে আশরাফুলকে কেন সরাল বিসিবি, নতুন ব্যাটিং কোচ কে টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায় মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায়
advertisement

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই
বিনা মূল্যের পাঠ্যবই
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে: ‘বাংলাদেশের সংস্কৃতি’, ‘খেলাধুলা’, ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। রোববার ঢাকায় এনসিসিসির সভায় পরিমার্জন সাপেক্ষে এগুলোর অনুমোদন দেওয়া হয়। দেড় কোটির বেশি এসব বই বাধ্যতামূলক হলেও বার্ষিক পরীক্ষা হবে না, হবে ধারাবাহিক মূল্যায়ন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জীবিকায় নতুন শুরু

জীবিকায় নতুন শুরু
চাঁদপুর বন্ধুসভার একটি ভালো কাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ করেছে চাঁদপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে ২৪ অক্টোবর একজন হকারকে আর্থিক সহযোগিতা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন বন্ধুরা।সহযোগিতা পেয়ে মানুষটি অত্যন্ত খুশি হন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান ও সাধারণ সম্পাদক মাসুম পারভেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডকে প্রত্যাহার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডকে প্রত্যাহার
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আজ রোববার বিকেলে ওই কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।এসি ল্যান্ড আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার বিকেলে সিলেট থেকে তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে ঢাকায় নিয়ে যান।‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবারএসি ল্যান্ড আরিফুর তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পরপর দুটি পোস্ট করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন