দুই গোলে পিছিয়ে পড়েও হার না মানা অবিশ্বাস্য প্রত্যাবর্তন, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার যুদ্ধেও পিছিয়ে থেকে জয়! নাটকের পর নাটক সাজিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি।সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ বিকেলে ঢাকা পর্বের দ্বিতীয় ও শেষ দিনে ফুটবল দেখাল তার দুই ছবি।
জয় দেখতে দেখতে নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি যখন হারের বিষাদে ডুবেছে, ঠিক তখন টাইব্রেকারের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে ওঠে কলসিন্দুর। আজই সকালে আঞ্চলিক সেমিফাইনালেও কলসিন্দুর জিতেছিল টাইব্রেকারে। এক দিনে জোড়া টাইব্রেকার জয়ের অনন্য অভিজ্ঞতা হলো কলসিন্দুরের। আঞ্চলিক ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারেও শুরু থেকে পিছিয়ে ছিল কলসিন্দুর। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন!
কলসিন্দুরের প্রথম শটটি আটকে দেন নারায়ণগঞ্জ প্রমীলা একাডেমির গোলকিপার।
সূত্র: প্রথম আলো

আশরাফুলকে কেন সরাল বিসিবি
টাইব্রেকারের রোমাঞ্চে কলসিন্দুরের জয়
আশরাফুলকে কেন সরাল বিসিবি, নতুন ব্যাটিং কোচ কে
শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন