১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
ঝলমলে পোশাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিমের এসব ছবি দেখে নেটিজেনরা বলছেন, তবে কি দুজন গাঁটছড়া বাঁধলেন?হঠাৎ করেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঝলমলে পোশাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিমের এসব ছবি দেখে নেটিজেনরা বলছেন, তবে কি দুজন গাঁটছড়া বাঁধলেন?রাফসান ও সুনেরাহর প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। তাঁদের দাবি, তাঁরা দুজন ভালো বন্ধু।
অনেক ভিডিওতেই দুজনকে একসঙ্গে দেখা যায়।দুই কনটেন্ট ক্রিয়েটরের বন্ধুত্বের রসায়ন নেটিজেনরা পছন্দও করেনদুই কনটেন্ট ক্রিয়েটরের বন্ধুত্বের রসায়ন নেটিজেনরা পছন্দও করেন। তবে সম্পর্কের ব্যাপারে কখনোই তাঁরা খোলাসা করে কিছু বলেননি।
তাই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে আরও।রাফসান-সুনেরাহকে জুটি হিসেবে দেখার অপেক্ষায় আছেন যাঁরা, তাঁদের এই দফায় অবশ্য হতাশই হতে হচ্ছে।দুই কনটেন্ট ক্রিয়েটরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবিগুলো মূলত একটি ক্যাম্পেইনের জন্য তোলা।
সূত্র: প্রথম আলো
সাংবাদিকদের নিয়ে পেটানোর হুমকির ঘটনায় বক্তব্য দেওয়ায় ইসলামি বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক সাংবাদিক। আজ রোববার ঢাকার আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান। প্রথম আলোকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়ে মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণে করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।নোটিশে বলা হয়েছে, ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে একটি বক্তব্য দেন।
সূত্র: প্রথম আলো
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) বাংলাদেশের ডেনিম রপ্তানি কমেছে। তার বিপরীতে প্রতিযোগী দেশ চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের রপ্তানি দ্রুত হারে বাড়ছে। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের প্রথম আট মাসে ২৯৫ কোটি ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইইউর দেশগুলো।
এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪০ শতাংশ কম।ইইউর সামগ্রিক আমদানির তুলনায় বাংলাদেশ থেকে ডেনিম নেওয়ার পরিমাণ বেশি কমেছে। চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশ ৮৭ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ কম। ইইউর ডেনিম পোশাকের বাজারে বাংলাদেশের হিস্যা এখন ২৯ দশমিক ৪০ শতাংশ।ইইউয়ে দ্বিতীয় শীর্ষ ডেনিম পোশাক রপ্তানিকারক পাকিস্তান।
চলতি বছরের প্রথম আট মাসে ৫৩ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে দেশটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন