সকালে নৌকায় নদী পার হয়ে হরিণচড়া মাঝের চরে নেওয়া হলো একটি বুকশেলফ। এরপর ঘোড়ার গাড়িতে করে সেটি পৌঁছাল আলোর পাঠশালার ঘরে। ঘরের ভেতরে বুকশেলফটি স্থাপন করে একে একে সাজানো হলো বই। তাকজুড়ে বই দেখে শিশুদের চোখেমুখে ফুটে উঠল কৌতূহল। কেউ মলাট দেখছে, কেউ রঙিন ছবির পাতা উল্টে দেখছে।
তাদের জন্য তৈরি হলো বই পড়ার নতুন এক জায়গা ‘আলোর লাইব্রেরি’।লালমনিরহাটের হরিণচড়া মাঝের চরে এক বছর ধরে শিশুদের নিয়ে কাজ করছে রংপুর বন্ধুসভার উদ্যোগে পরিচালিত ‘আলোর পাঠশালা’। পাঠশালার এক বছর পূর্তি ও প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের পড়ার সুযোগ বাড়াতে প্রতিষ্ঠা করা হয়েছে এই লাইব্রেরি। প্রাথমিকভাবে ২০০টি বই নিয়ে যাত্রা শুরু হয়েছে এর।
পূজার ছুটির পর ধীরে ধীরে বইয়ের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।লাইব্রেরিতে রয়েছে শিশুদের উপযোগী নানা ধরনের গল্পের বই, কার্টুন বই, শিশুতোষ উপন্যাস, কিশোর উপন্যাস এবং বড়দের পড়ার মতো বিভিন্ন উপন্যাস।
সূত্র: প্রথম আলো

রাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?
সাংবাদিকদের পেটানোর হুমকি: ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
বন্ধুর বাড়ির বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরে স্কুলশিক্ষক নিহত
বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন
জীবিকায় নতুন শুরু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন