পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে তাদের প্রভাব বিস্তারে সক্রিয় হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনের ভাবাদর্শের প্রচার এবং সাংগঠনিক প্রভাব বিস্তারে ধারাবাহিক ও বহুমুখী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।বিগত ২০১১ সালে পশ্চিমবঙ্গে সংঘের মাত্র ৫৮০টি শাখা ছিল। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
২০২৪ সালের মে মাসের মধ্যে শাখার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫ হাজার। এই বিস্তারকে আরও বেগবান করতে ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর (পুজোর মহালয়া) পর্যন্ত একটি বিশেষ ১০ দিনের জনসংযোগ অভিযান চালানো হয়। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্যজুড়ে চালু করা সম্ভব হয়েছে আরও পাঁচ হাজারের বেশি নতুন শাখা।
এর ফলে পুরো পশ্চিমবঙ্গে সংঘের শাখার সংখ্যা পৌঁছেছে প্রায় ১০ হাজারে বলে আরএসএসের দক্ষিণবঙ্গের প্রচারপ্রধান বিপ্লব রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।মাত্র কয়েক বছর আগেও রাজ্যের যেসব অঞ্চলে সংঘের কোনো অস্তিত্ব বা সাংগঠনিক ভিত্তি ছিল না, বর্তমানে সেসব এলাকাতেও নতুন শাখা গড়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো

চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন
হেবরন এখন ‘ভুতুড়ে শহর’
ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতি...
রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই
বিশ্ব কাঁপানো ‘১০ দিন’ বদলে দিয়েছিল বিশ্বরাজনীতির গতিপথ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন