advertisement

সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস

সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস
কনসার্ট হলে মঞ্চস্থ হয় জনপ্রিয় সংগীতনাট্য ‘মাই ফেয়ার লেডি’। ছবি: সিডনি অপেরা হাউসের সৌজন্যে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিডনি অপেরা হাউস চত্বরে রোববার অন্য রকম ভিড়। কেউ পরিবার–পরিজন নিয়ে এসেছেন অনুষ্ঠান দেখতে, কেউ সঙ্গীদের নিয়ে সেলফি তুলছেন। বিশ্বখ্যাত স্থাপত্যটিকে পেছনে রেখে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন অনেকে। ২৫ অক্টোবর বিশ্ব অপেরা দিবসে সেখানে গিয়ে চোখে পড়ে এমনই উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীদের আসা–যাওয়া আর সংগীতের আয়োজনে চেনা অপেরা হাউস যেন পেয়েছে বাড়তি প্রাণ।

বিশ্বজুড়ে অনেকের কাছে অপেরা বলতেই সিডনি অপেরা হাউসের ছবি ভেসে উঠলেও এই মঞ্চশিল্পের জন্ম ষোড়শ শতকের শেষভাগে ইতালির ফ্লোরেন্সে। সেই শিল্পকে উদ্‌যাপনের দিনে সুর আর উৎসবের কেন্দ্র হয়ে উঠেছিল সিডনির এই ঐতিহাসিক স্থাপনাও।সিডনি অপেরা হাউসের জোয়ান সাদারল্যান্ড থিয়েটারে অপেরা অস্ট্রেলিয়ার আয়োজনে পরিবেশিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান গ্রেট অপেরা হিটস। এতে শিল্পীরা পুচিনি, ভের্দি, রসিনি ও বিজের বিখ্যাত গানগুলো পরিবেশন করেন।

পাশাপাশি কনসার্ট হলে মঞ্চস্থ হয় জনপ্রিয় সংগীতনাট্য মাই ফেয়ার লেডি।অপেরার দৃশ্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জ... ব্যবসায়ীকে আটকে ১০ লাখ
টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬ ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬ অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ
advertisement

ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা

ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা
নিজের তৈরি শিল্পকর্মে ঘেরা কিয়স্কে তুলির আঁচড়ে ব্যস্ত উদ্যোক্তা মাসুমা জাহান রিমা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশের মেয়ে মাসুমা জাহান রিমা। পেশায় যুক্তরাষ্ট্রের একজন ডেন্টাল হাইজিনিস্ট। লেখক হিসেবে নিজেকে প্রকাশ করেছেন এক যুগের বেশি সময় আগে। শিল্পী হিসেবেও পরিচিতি গড়ে তুলেছেন অর্ধযুগ ধরে; আর সর্বশেষ নাম লিখিয়েছেন উদ্যোক্তা হিসেবে। যুক্তরাষ্ট্রে বড় শপিং মলে এখন তিনি নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।চট্টগ্রামের সন্দ্বীপে জন্ম নেওয়া জাহান রিমার জীবনের পথ একসময় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

সেই পথের এক প্রান্তে চিকিৎসাসেবা, অন্য প্রান্তে সাহিত্য।মাঝখানে শিল্প, সম্পাদনা, সৃজনশীলতা আর এখন ব্যবসা। একটি পরিচয় শেষ হওয়ার আগেই যেন আরেকটি পরিচয় এসে কড়া নেড়েছে দরজায়। নিজের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে জাহান রিমার উত্তরও তাই বেশ গভীর, ‘আমার জীবনটা মিশ্র। পেশায় একজন ডেন্টাল হাইজিনিস্ট; মনের কাছে লেখক; আবেগে শিল্পী; আর নিজের ইচ্ছায় আমি একজন উদ্যোক্তা।’জাহান রিমাকে কোন পরিচয়টি সবচেয়ে বেশি প্রকাশ করে?

প্রশ্নটি শুনে হেসে তিনি বলেন, ‘সবগুলোই আমি, আবার কোনোটাই শুধু আমি না।’এই একটি বাক্যেই যেন ধরা পড়ে তাঁর পুরো জীবনদর্শন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এমবাপ্পের জোড়া গোলে মাটিতে নামল বার্সা

এমবাপ্পের জোড়া গোলে মাটিতে নামল বার্সা
প্রথম গোলের পর এমবাপ্পের উদ্‌যাপন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বার্সেলোনা ১-২ রিয়াল মাদ্রিদ লা লিগায় বার্সেলোনার জয়রথ থামালেন কিলিয়ান এমবাপ্পে। ক্যাম্প ন্যুতে তাঁর জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সার প্রথম হার টানা ৯ ম্যাচ জয়ের পর।ক্যাম্প ন্যুতে এমবাপ্পের শরীরে কী ভর করে কে জানে! নইলে ৪১ মিনিটে রিয়ালের এগিয়ে যাওয়ার কথা নয়। ডান প্রান্ত থেকে ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন বার্সার ডিফেন্ডার মার্তিন।

বল মারেন বাঁ পাশ দিয়ে ছুটে আসা এমবাপ্পের গায়ে। ছুটন্ত এমবাপ্পের গায়ে লেগে লেগে বল জালে জড়ানোটা তাঁর সৌভাগ্য, বার্সার দূর্ভাগ্য। যদিও পরিসংখ্যান বলছে, রিয়ালের কারও কাছে বার্সার দূর্ভাগ্যের শিকার হওয়ার কথা থাকলে সেটা এমবাপ্পেই। ক্যাম্প ন্যুতে যে এটা ১১ ম্যাচে এমবাপ্পের ১৪তম গোল!৬১ মিনিটে রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সা। ৮৭ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি এমবাপ্পের।বিস্তারিত আসছে...।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ
টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
গ্রেপ্তার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় ওই ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।আদালতের এ-সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সার্জেন্ট আল মামুন (৩৯), ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১), মো. সোহেল রানা (৩২), মো. মুকুল গাজী (২৬), মাহফুজুর রহমান (২২) ও মো. জিয়াউল ইসলাম (৩৫)।

তাঁদের মধ্যে সার্জেন্ট আল মামুন ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান ডিজিএফআইয়ের সদস্য। আর সোহেল রানা আনসার বাহিনীর সদস্য।মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ইসলাম গতকাল সন্ধ্যার পর ছয় আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এই আসামিদের গত শনিবার রাতে শ্যামলী এলাকা থেকে আটক করে শেরেবাংলা নগর থানা–পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন