advertisement

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অবকাঠামো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানোর দাবি করেছে হুতিরা।

ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুতিদের বাহিনী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেইএ ছাড়া সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেলের পাম্পিং স্টেশনগুলোয় বেশ কয়েকটি ড্রোন হামলার কথাও জানান হুতিদের মুখপাত্র।রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের দাবি করেছে সৌদি আরব।

এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হুতিদের মুখপাত্র বিবৃতি দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি জানালেন।ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ইয়েমেনের রাজধানী সানায় দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো ব্রাজিলে চালকবিহীন মনোরেলের সঙ্গে ক্রেনের সংঘর্ষ, আহত ১ ব্রাজিলে চালকবিহীন মনোরেলের সঙ্গে ক্রেনের সংঘর্ষ, আহত ১ সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি কী বার্তা দিচ্ছে ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি কী ব... ব্রাজিলে নির্বাচনে লুলার নাটকীয় জয়, সার্বিয়ায় পরাজয় মেনে নিলেন ভুচিস ব্রাজিলে নির্বাচনে লুলার নাটকীয় জয়, সার্বিয়ায় পরাজয় মেনে নিলেন ভুচিস
advertisement

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান
জাদুঘরের আচরণবিধিমালার ওপর আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। জাতীয় জাদুঘর, ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে জাদুঘর, জাদুঘরকর্মী, ঐতিহ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যকর্মী ও জনসাধারণকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইকম) আচরণবিধিমালা অনুসরণের আহ্বান জানিয়েছেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।গতকাল রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাদুঘরের আচরণবিধিমালার ওপর আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সুসান ভাইজ এই আহ্বান জানান।সুসান ভাইজ বলেন, কোনো জাদুঘর বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিদর্শন কীভাবে সংগ্রহ, নিবন্ধীকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, গবেষণা, প্রদর্শন ও প্রকাশনা করবে, সে সম্পর্কে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান।

বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজীম ওয়াহাব। স্বাগত বক্তব্য দেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন।

হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব আলম আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম।কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আইকমের আচরণবিধিমালার বাংলা অনুবাদ উপস্থাপন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো

ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো
ফ্রান্সজুড়ে বিক্ষোভের সময় প্যারিসের প্রজাতন্ত্র চত্বরে একটি ভাস্কর্যের ওপর দাঁড়িয়ে ফরাসি ও ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা। ১৭ অক্টোবর ২০২৬

জ্বালানির দাম কমানোর অনলাইন দাবি থেকে ২০১৮ সালে ফ্রান্সে শুরু হয় ইয়েলো ভেস্ট আন্দোলন। একক নেতা ছাড়াই ফেসবুক ও গোলচত্বরের জমায়েতে সংগঠিত হন সাধারণ মানুষ। এখন ভালো শিক্ষা, ন্যায্য মজুরি ও জনসেবার দাবিতে নতুন প্রজন্মকে নিয়ে আবার রাস্তায় নামছেন আন্দোলনকারীরা।১৭ অক্টোবর ২০২৬। প্যারিসের প্রজাতন্ত্র চত্বরের বিশাল ভাস্কর্যের গায়ে জড়ানো হলো হলুদ জ্যাকেট। নিচে বিক্ষোভকারীদের ভিড়। রয়টার্সের ভিডিওতে ধরা পড়েছে দৃশ্যটি।

সাধারণ একটি নিরাপত্তা পোশাক তখন প্রতিবাদের প্রতীক। কিন্তু একটি জ্যাকেট কীভাবে আন্দোলনের পরিচয় হয়ে উঠল?গত শনিবার প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে আবার বড় শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে। ১ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে।

বিক্ষোভে ছিল ইয়েলো ভেস্টের সমন্বয়কারীদের একটি অংশ।এর আগে ১৭ অক্টোবর শনিবার প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতিবেশীরা

মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতিবেশীরা
রানু আক্তার

ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত লাশ। পাশে বঁটি হাতে পায়চারি করছিলেন মেয়ে। জানালা দিয়ে এ ঘটনার দৃশ্য দেখেন প্রতিবেশীরা। এরপর খবর দেন থানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে রক্তাক্ত লাশটি উদ্ধার করে। আটক করা হয় বঁটি হাতে থাকা মেয়েকে।গতকাল রোববার রাতে এমনই ঘটনা ঘটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ডেউলিয়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে। নিহত বৃদ্ধার নাম সেতারা বেগম (৭০)।

তিনি ওই এলাকার মৃত হোসেন আহমদের স্ত্রী। আটক হওয়া তাঁর মেয়ের নাম রানু আক্তার (৪২)।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রানু আক্তার বিবাহিত। বেশ কিছুদিন ধরে তিনি অসংলগ্ন আচরণ করছিলেন। সম্প্রতি তিনি শ্বশুরবাড়িতে তাঁর স্বামীকেও মারধর করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসা হয়।

বাবার বাড়িতে অবস্থানকালে গতকাল রাত ৯টার দিকে রানু আক্তার বৃদ্ধা মাকে বঁটি দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ বাসিন্দাদের।হত্যাকাণ্ডের পর জানালা দিয়ে ঘরের ভেতরের দৃশ্যের ভিডিও করেন বেশ কিছু বাসিন্দা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন