রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ সোমবার ডিএমপির দেওয়া এক খুদে বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হায়াত দিপু। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় করা মামলায় আবুল হায়াত দিপুকে প্রধান আসামি করা হয়।তবে আবুল হায়াত দিপুকে কবে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির খুদে বার্তায় কিছু জানানো হয়নি।
সূত্র: প্রথম আলো

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে
সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন
‘এআই’ নাম বদলে কেন ‘এসআই’ রাখতে মরিয়া ট্রাম্প, স্লোভেনিয়ার নাম কেন আলোচনায়
পিটার সিঙ্গার আর বাংলাদেশের স্বনির্ভর উন্নয়নের মডেল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন