রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ সোমবার ডিএমপির দেওয়া এক খুদে বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হায়াত দিপু। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় করা মামলায় আবুল হায়াত দিপুকে প্রধান আসামি করা হয়।তবে আবুল হায়াত দিপুকে কবে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির খুদে বার্তায় কিছু জানানো হয়নি।
সূত্র: প্রথম আলো

জেন–জিরা কেন বিদ্রোহে ফেটে পড়ছে
ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু
চোখের অঞ্জনি কী, কেন বারবার হয়, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়
হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬ জন
বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন