advertisement

তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার

তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার
জ্বালানি তেল
ফটো কার্ড প্রিন্ট

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার ব্যারেলপ্রতি দাম ১১৭ ডলারের কাছাকাছি ওঠার পর সোমবার তা কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ আছে। সোমবার লন্ডনসহ বিভিন্ন বাজারে দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ১৮ ডলারে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০১ দশমিক ৪১ ডলারে নেমে আসে।শুক্রবার তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাতে পারেন—এমন আশঙ্কা দাম বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

দীর্ঘ সময় ধরে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা ও অপরিশোধিত তেলের মজুত কমতে থাকায় গত কয়েক সপ্তাহে তেলের দাম বেড়েছে।রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে নতুন করে হামলা চালানো হবে, নাকি তেহরানের সঙ্গে সমঝোতা হবে—এটাই এখন মূল প্রশ্ন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী ২ লাখ কোটি ডলারের বাণিজ্য জাপানের, বাংলাদেশের সঙ্গে কত ২ লাখ কোটি ডলারের বাণিজ্য জাপানের, বাংলাদেশের সঙ্গে কত তিন মাসে বড় দাতাদের মধ্যে শুধু জাপানের ঋণ প্রতিশ্রুতি তিন মাসে বড় দাতাদের মধ্যে শুধু জাপানের ঋণ প্রতিশ্রুতি
advertisement

বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির

বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোসহ বিভিন্ন অনিয়মের নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খানের সই করা এক দপ্তর আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

আদেশে ১৭ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘বেতন নেন চালক, ময়লার গাড়ি চালান অন্যরা, প্রাণ যায় মানুষের’ শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, প্রকাশিত সংবাদের ফলে করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংবাদটির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হলো।কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিমকে।

অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মুহম্মদ মোতালেব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের
পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত

চাচাতো ভাইবোন দুজন পৃথিবীতে এসেছিল একই দিন। আবার সবাইকে শোকের সাগরে ভাসিয়ে একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে দুজন। আজ সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাতের বয়স এক বছর আট মাস।

আরাফ আবদুর রাজ্জাকের ছেলে আর জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আরাফ ও জান্নাত পরিবারের সদস্যদের অজান্তে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। দুপুরের দিকে বাড়ির পাশের ডোবার পানিতে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পরিবারের লোকজন ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে একই দিনে জন্ম নেওয়া চাচাতো ভাইবোনের একসঙ্গে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোরাল পুলিশিং কবে থামবে

মোরাল পুলিশিং কবে থামবে

রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এ আয়োজনে কথা বলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন