advertisement

ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ

ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ
সংস্কৃতিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজ সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে
ফটো কার্ড প্রিন্ট

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিলেন সংস্কৃতিকর্মীরা। সে অনুযায়ী আজ সোমবার বিকেল চারটার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা। তবে পুলিশের বাধায় প্রতিবাদ কর্মসূচি করতে পারেননি সংস্কৃতিকর্মীরা। সেখান থেকে পুলিশ একজনকে আটক করে নিয়ে গেছে।

সংস্কৃতিকর্মীদের এই কর্মসূচি সামনে রেখে বেলা সাড়ে তিনটা থেকে পুলিশের শতাধিক সদস্যকে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজার এলাকায় অবস্থান নিতে দেখা যায়। বিকেল চারটার দিকে মীনা বাজারের সামনে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে কয়েকজন সাংস্কৃতিকর্মী জড়ো হন।

তাঁরা ‘দেশের নানা স্থানে বাউলগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন তৌহিদি জনতার নামে সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে’ মানববন্ধন করার জন্য সমবেত হন বলে জানান।এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখে একপর্যায়ে সুমনা ইসলাম নামের একজন নাট্যকর্মী পুলিশের কাছে এসে জানতে চান, তাঁরা সেখানে মানববন্ধন করতে পারবেন কি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি লালন শাহর কাছে ‘মানবধর্ম’ই সর্বশ্রেষ্ঠ লালন শাহর কাছে ‘মানবধর্ম’ই সর্বশ্রেষ্ঠ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে
advertisement

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার করতেও পুলিশ প্রস্তুত: আইজিপি। টোকিওতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
অর্থ আত্মসাৎ

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চাকরি দেওয়ার বলে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী তরুণের নাম মো. তমাল। আর অভিযুক্ত আরিফুল ইসলাম এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আরিফুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।চাকরির আশ্বাসে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল। রাজনৈতিকভাবে হেয় করতে তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে গতকাল সোমবার তিনি মানিকগঞ্জ সদর থানা আমলি আদালতে মানহানির মামলা করেছেন বলেও জানিয়েছেন আরিফুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি

‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি
জাতীয় নাগরিক পার্টির লোগো

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া’ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বেআইনি বলপ্রয়োগের প্ররোচনা জোগাবে এবং মানবাধিকার লঙ্ঘনের নতুন পথ উন্মুক্ত করবে। এই আইজিপিকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে এনসিপি। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

আজ দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এনসিপি বলেছে, এনসিপি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায়, সরকারের অনুমোদন বা অনুমতি দিয়েও কখনো কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন