advertisement

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য বিপজ্জনক বার্তা, প্রত্যাহার চায় টিআইবি

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য বিপজ্জনক বার্তা, প্রত্যাহার চায় টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
ফটো কার্ড প্রিন্ট

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে পুলিশের মহাপরিদর্শকের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়।

আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ বক্তব্য প্রত্যাহার ও তাঁর প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতার ঢাল হিসেবে পুলিশপ্রধান কি ঘৃণিত ক্রসফায়ারকে ব্যবহার করতে চাইছেন?

সরকারের অনুমতির শর্ত জুড়ে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার পথ খোঁজা কি একই সঙ্গে আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতার স্বীকারোক্তি নয়?পেশাদার তদন্ত, অপরাধী শনাক্ত এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার বিকল্প হিসেবে ক্রসফায়ারকে সামনে আনা পেশাগত দেউলিয়াত্বের দৃষ্টান্ত বলেও মনে করেন ইফতেখারুজ্জামান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের মোরাল পুলিশিং কবে থামবে মোরাল পুলিশিং কবে থামবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম
advertisement

বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির

বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোসহ বিভিন্ন অনিয়মের নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খানের সই করা এক দপ্তর আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

আদেশে ১৭ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘বেতন নেন চালক, ময়লার গাড়ি চালান অন্যরা, প্রাণ যায় মানুষের’ শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, প্রকাশিত সংবাদের ফলে করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংবাদটির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হলো।কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিমকে।

অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মুহম্মদ মোতালেব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের
পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত

চাচাতো ভাইবোন দুজন পৃথিবীতে এসেছিল একই দিন। আবার সবাইকে শোকের সাগরে ভাসিয়ে একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে দুজন। আজ সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাতের বয়স এক বছর আট মাস।

আরাফ আবদুর রাজ্জাকের ছেলে আর জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আরাফ ও জান্নাত পরিবারের সদস্যদের অজান্তে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। দুপুরের দিকে বাড়ির পাশের ডোবার পানিতে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পরিবারের লোকজন ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে একই দিনে জন্ম নেওয়া চাচাতো ভাইবোনের একসঙ্গে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোরাল পুলিশিং কবে থামবে

মোরাল পুলিশিং কবে থামবে

রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এ আয়োজনে কথা বলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন