advertisement

ফুলের তোড়া হাতে কার অপেক্ষায় তটিনী, দেখুন ১২টি ছবি

ফুলের তোড়া হাতে কার অপেক্ষায় তটিনী, দেখুন ১২টি ছবি
তানজিম সাইয়ারা তটিনী
ফটো কার্ড প্রিন্ট

‘আজ হলুদের সঙ্গে আমার ভাব হয়েছে’—এই ক্যাপশনে ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

দেখুন ছবিগুলোতটিনীর পোশাকটি আনারকলি ছাটেরচোখ সাজিয়েছেন কাজলেপোশাকটির ওড়নায় রুপালি লেস সমালোচনায় রাশমিকার জবাব—বিজয়কে হাজারবারও যদি বিয়ে করতে হয়, করবকার সঙ্গে কথা বলছেন তটিনীকপালে পরেছেন ছোট লাল টিপফুলের তোড়া সাজাতে ব্যস্ত তটিনীপরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবিপোশাকের হাতায় আছে কলকা নকশাহলুদ পোশাকটির সামনের অংশে ফুলের নকশার এমব্রয়ডারি কাজআলো–ছায়ায়ফুলের তোড়া হাতে কারও অপেক্ষায় তটিনীস্নিগ্ধ তটিনীছবিগুলো সম্ভবত কোনো শুটিং স্পটে তোলাহঠাৎ বৃষ্টি আর সাদা শাড়িতে নাজিফা তুষির রঙিন মুহূর্ত, দেখুন ১০টি ছবিরাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত তানজিন তিশার ঢালিউড অভিষেক আটকে গেল... তানজিন তিশার ঢালিউড অভিষেক আটকে গেল... ‘গজনি’ থেকে আলোচনায়, আমিরের নায়িকা এখন কোথায় ‘গজনি’ থেকে আলোচনায়, আমিরের নায়িকা এখন কোথায় ভাবুক সম্রাট ভাবুক সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির

বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোসহ বিভিন্ন অনিয়মের নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খানের সই করা এক দপ্তর আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

আদেশে ১৭ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘বেতন নেন চালক, ময়লার গাড়ি চালান অন্যরা, প্রাণ যায় মানুষের’ শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, প্রকাশিত সংবাদের ফলে করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংবাদটির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হলো।কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিমকে।

অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মুহম্মদ মোতালেব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের
পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত

চাচাতো ভাইবোন দুজন পৃথিবীতে এসেছিল একই দিন। আবার সবাইকে শোকের সাগরে ভাসিয়ে একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে দুজন। আজ সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাতের বয়স এক বছর আট মাস।

আরাফ আবদুর রাজ্জাকের ছেলে আর জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আরাফ ও জান্নাত পরিবারের সদস্যদের অজান্তে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। দুপুরের দিকে বাড়ির পাশের ডোবার পানিতে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পরিবারের লোকজন ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে একই দিনে জন্ম নেওয়া চাচাতো ভাইবোনের একসঙ্গে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোরাল পুলিশিং কবে থামবে

মোরাল পুলিশিং কবে থামবে

রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এ আয়োজনে কথা বলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন