ছোট্ট একটি উপকূলীয় শহর, উত্তাল সমুদ্র, পানির নিচে লুকিয়ে থাকা অজানা আতঙ্ক আর পরিবারকে বাঁচানোর মরিয়া চেষ্টা—এই উপাদানগুলো নিয়েই তৈরি কানাডীয় সিরিজ ‘বিলো’। ৮ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই সিরিজটি আন্তর্জাতিক দর্শকদের নজর কেড়েছে। বাংলাদেশেও নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের তালিকার শীর্ষে উঠে এসেছে এটি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েও সিরিজটির সাফল্য চোখে পড়ার মতো।
নেটফ্লিক্সের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে ১ কোটি ৭০ লাখ ভিউ নিয়ে ইংরেজি ভাষার সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নেয় ‘বিলো’। পরের সপ্তাহে দর্শকসংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২ কোটি ১২ লাখে। নেটফ্লিক্সের কোনো কানাডীয় প্রযোজনার জন্য এটি নতুন রেকর্ড। কিন্তু কী আছে এই সিরিজে, যার টানে দর্শকেরা পর্দার সামনে বসছেন?
কেবল সমুদ্রের দানবের গল্প, নাকি এর আড়ালে উঠে এসেছে পরিবার, জীবিকার সংকট, বিচ্ছিন্ন জনপদের জীবন আর পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের আরও গভীর কিছু?
সূত্র: প্রথম আলো

উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে
আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা
সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি
সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন