২০২৫ সালের ১৩ নভেম্বর লেখক ও বিজ্ঞানী ড. রেজাউর রহমানের (জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৪১—মৃত্যু ২৬ অক্টোবর ২০২৫) প্রয়াণে মাসিক বিজ্ঞানচিন্তা স্মরণসভার আয়োজন করে। সেই স্মরণসভায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাঁর মেজো ভাই রেজাউর রহমানকে নিয়ে এ স্মৃতিচারণা করেন।আমরা ৯ ভাই-বোন (চার ভাই, পাঁচ বোন) ছিলাম। এখন আমরা সাত ভাই-বোন। আমাদের সবার বড় ভাই লুৎফুর রহমান একজন প্রকৌশলী ছিলেন। প্রকৌশল পাস করার ছয় মাস পর তিনি মারা গেলেন, ঢাকায়।
সেই বহুদিন আগে—১৯৬৪ সালে। সেই শোক এখনো কাটেনি আমাদের। দ্বিতীয় ভাই ড. রেজাউর রহমান, আমার থেকে তিন বছরের বড়। তিনিও মারা গেলেন এই সেদিন, ২৬ অক্টোবর, ২০২৫ সালে। বড় ভাইকে আমরা বলতাম, দাদা। আর মেজো ভাইকে বলতাম, ভাইয়া। আমার পরে পাঁচ বোন (নাজমা নবী, সেলিমা ইসলাম, ফরিদা বেগম, সাহানা আহমেদ ও নিনা ইসলাম) এবং আমাদের সবার ছোট ভাই ডা. জাকির রহমান। বোনদের মধ্যে দুজন এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী বহু বছর ধরে।
প্রতিবছর তাঁরা ঢাকায় আসেন ভাই-বোনদের টানে, মায়ায়।
সূত্র: প্রথম আলো

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন...
চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব
চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন