advertisement

ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা

ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (ডানে) মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বক্তব্য দেন। পাশে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই। তেহরান, ২৬ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি ইরানে রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় ক্ষমতার লড়াইও চলছে। এর এক পক্ষে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো উদারপন্থী ও মধ্যপন্থীরা। অন্য পক্ষে আছেন ‘পায়দারি ফ্রন্টের’ কট্টরপন্থীরা।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (ডানে) মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বক্তব্য দেন। পাশে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই।

তেহরান, ২৬ অক্টোবর ২০২৬যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির আলোচনাবিরোধী কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে ইরানকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে তারা। এই কট্টরপন্থী অংশ হলো ‘ফ্রন্ট অব ইসলামিক রেভল্যুশনারি স্ট্যাবিলিটি’। তারা ‘পায়দারি ফ্রন্ট’ নামেও পরিচিত।

অস্ত্র বিস্তার রোধ চুক্তি ইরানকে বেরিয়ে যেতে দেশটির পার্লামেন্ট ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) কাছে এ আহ্বান জানিয়েছে তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো সিঙ্গাপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সিঙ্গাপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল প্রথম দফায় পিছিয়ে, দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা প্রথম দফায় পিছিয়ে, দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা নারীঘটিত অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা নারীঘটিত অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা
advertisement

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা
হাম ও শ্বাসকষ্টের জটিলতায় ভোগা সন্তানকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন মা। আজ সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে

যশোরের ঝিকরগাছা থেকে ২ মাস ২৭ দিনের নবজাতক আয়মান সাদিককে নিয়ে ঢাকায় এসেছেন মা সানজিদা খাতুন। নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল টানা ১৬ দিন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং হামের পর নিউমোনিয়ার জটিলতা আরও বাড়ে। নিরুপায় হয়ে সংকটাপন্ন আয়মানকে নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসেন মা।

এখানে চিকিৎসার পর অবস্থা কিছুটা ভালো হলেও শিশুটির কাশি ও শ্বাসকষ্ট এখনো পুরোপুরি কাটেনি।শুধু আয়মান নয়, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুদের গল্পটাও একই রকম। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা এলাকা থেকে দুই বছরের মেয়ে হামিদাকে নিয়ে ঢাকায় এসেছেন মা নুরজাহান বেগম। তিনি জানান, টানা ১৫ থেকে ২০ দিন ধরে মেয়ের জ্বর ও ফুসকুড়ি ছিল, একপর্যায়ে রক্ত পরীক্ষায় ম্যালেরিয়াও ধরা পড়ে।

কিন্তু পরে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিয়ে ঢাকায় ছোটেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি

এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি
(বাঁ থেকে) জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির নবগঠিত কমিটির সদস্যসচিব জোবাইরুল হাসান আরিফ, আহ্বায়ক মাহিন সরকার ও মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে।এতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ।

তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের (তৃতীয় শীর্ষ পদ) দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে।সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।

এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির পর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এবার যুক্ত হলো ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য

হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য

ফ্যাশন, সৌন্দর্য ও লাইফস্টাইলবিষয়ক ডিজিটাল প্রকাশনা হাল ফ্যাশনের মার্কেটিং ও ব্র্যান্ডিং এগিয়ে নিতে অ্যানেক্স কমিউনিকেশনসের সঙ্গে সমঝোতা স্বাক্ষর। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন