advertisement

সিঙ্গাপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

সিঙ্গাপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
ফটো কার্ড প্রিন্ট

সিঙ্গাপুরে গতকাল রোববার (২৫ অক্টোবর ২০২৬) টেরুসান রিক্রুয়েশন সেন্টারে অনুষ্ঠিত হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্ট।

ওয়ানডারিং ডার্বিসেসের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শন হুয়াং (এমপি, সিনিয়র পার্লামেন্টারি সেক্রেটারি, অর্থ ও জনশক্তি মন্ত্রণালয়), হামিদ রহমতুল্লাহ আবদুল রাজাক (এমপি, ওয়েস্ট কোস্ট জুরং ওয়েস্ট জিআরসি), জ্যাকসন ল্যাম (এমপি, নি সুন জিআরসি), ফয়সাল আবদুল আজিজ (চেয়ারপারসন, কাকি বুকিত আলজুনিড জিআরসি), মুহাম্মদ হান্নান বিন হাসান (সিনিয়র ফেলো, আরএসআইএস, সিঙ্গাপুরের সাবেক ডেপুটি মুফতি), তুং ইউই ফাই (প্রধান এসিই গ্রুপ, জনশক্তি মন্ত্রণালয়), রাজ মোহাম্মদ, (সভাপতি, সিঙ্গাপুর কাদায়ানাল্লুর মুসলিম লীগ), মোহাম্মদ ফারুক মোহাম্মদ ইসমাইল (পরিচালক, পিপলস অ্যাসোসিয়েশন), ক্যাপ্টেন এমদাদ হোসেন (ম্যানেজিং ডিরেক্টর, নাথালিন শিপিং সিঙ্গাপুর), ইকবাল মোহাম্মদ (ম্যানেজার, পার্টনারশিপ দাদাহ ইতু হারাম, সেন্ট্রাল নার্কোটিকস ব্যুরো, সিঙ্গাপুর), আরি হাফিজ (প্রধান, পার্টনারিং অ্যান্ড নেটওয়ার্ক, মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার), জনাব আবদুস সাত্তার (এসবিএম গ্রুপ), ইমাম আবদুল কাদির (আঙ্গুলিয়া মসজিদ, সিঙ্গাপুর)।

এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ানডারিং ডার্বিসেসের কো-ফাউন্ডার, সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত প্রিয়মুখ মুনতাসীর মান্নান চৌধুরী এবং গণমাধ্যম ক...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো প্রথম দফায় পিছিয়ে, দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা প্রথম দফায় পিছিয়ে, দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা নারীঘটিত অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা নারীঘটিত অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষা কাল, কী জানা দরকার নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষা কাল, কী জানা দরকার সৌদি আরবে বিচারকেরা কেন এত মৃত্যুদণ্ডের রায় দেন সৌদি আরবে বিচারকেরা কেন এত মৃত্যুদণ্ডের রায় দেন
advertisement

উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে

উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে
ধর্ষণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার তরুণী সন্তান প্রসব করেছিলেন গত শুক্রবার। সেদিনই হাসপাতাল থেকে নবজাতককে মায়ের কাছ থেকে জোর করে নিয়ে যান ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবকের স্বজনসহ পরিচিত কয়েকজন। নবজাতককে উদ্ধার করে গতকাল রোববার রাতে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মায়ের কাছ থেকে নবজাতককে জোর করে নিয়ে বিক্রি করে দেওয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

তাঁরা হলেন ধর্ষণে অভিযুক্ত যুবকের মা ও চাচা, চৌদ্দগ্রামের একটি বেসরকারি হাসপাতালের একজন নার্স এবং নবজাতক কেনার সঙ্গে জড়িত একজন। আজ সোমবার রাত আটটার দিকে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি বলেন, রোববার রাতে বিষয়টি জানতে পেরে ডিবি ও চৌদ্দগ্রাম থানা-পুলিশ অভিযান চালিয়ে চার ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধার করে।

শিশুটি বর্তমানে মায়ের হেফাজতে রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি

সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি
রাসেল হোসাইন

কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় ট্রাফিক পুলিশের হাতে মোটরসাইকেল আটকের পর সেটি ছাড়িয়ে নিতে গিয়ে নিজেই আটক হয়েছেন রাসেল হোসাইন (৩০) নামের এক যুবক। নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে মোটরসাইকেলটি ছাড়ানোর চেষ্টা করেন তিনি। তবে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। পরে জানা যায়, তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন।

পুলিশের ভাষ্য, রাসেল দীর্ঘদিন ধরে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। সিআইডির জ্যাকেট পরে আছেন, এমন ছবি নিজের মুঠোফোনে রাখতেন। ছবি তৈরি করতেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ সোমবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক রাসেল হোসাইন জেলার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন