advertisement

নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষা কাল, কী জানা দরকার

নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষা কাল, কী জানা দরকার
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোটের নেতাদের ছবি দিয়ে প্রচারণা
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক। তাঁদের ভোটদানের হারের ওপর নির্ভর করে নির্বাচনে তাঁরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অনেক গণতান্ত্রিক দেশের মতো ইসরায়েলে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা নেই।ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আগামীকাল মঙ্গলবার ভোট দেবেন ইসরায়েলিরা। তবে নতুন সরকার গঠনে কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা আরও বেশি সময় লেগে যেতে পারে।

অনেকের মতে, ইসরায়েলের ৭৮ বছরের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর একটি। অনেক ইসরায়েলি এই নির্বাচনকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণভোট হিসেবে দেখছেন।নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা। এবারের নির্বাচনে তিনি, তাঁর দল ও ক্ষমতাসীন জোট তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার চালানোর পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সৌদি আরবে বিচারকেরা কেন এত মৃত্যুদণ্ডের রায় দেন সৌদি আরবে বিচারকেরা কেন এত মৃত্যুদণ্ডের রায় দেন সিডনি থেকে সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরে বসে রোগীর শরীরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক সিডনি থেকে সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরে বসে রোগীর শরীরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক যুদ্ধের পরে পৃথিবী যুদ্ধের পরে পৃথিবী খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন
advertisement

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এখন থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। চার মাস আগে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আহসান হাবিব। তাঁকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি তাঁকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবর্তনে চেয়ারম্যান করা হয়।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২৯ জুন এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আহসান হাবিব। সে সময় তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর এ নিয়োগের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী
রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল। আজ দুপুরে তোলা ছবি

রাজধানীর কাকরাইলে গত শতাব্দীর শেষ দিকে চালু হয় কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। তখনকার সময়ে অভিজাত এই বিপণিবিতানে জামা, জুতা, প্রসাধনী, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য কিনতে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরা ভিড় করতেন। তবে সময়ের ব্যবধানে নানা কারণে ক্রেতা হারাতে থাকে বিপণিবিতানটি। বেচাবিক্রি এতটাই কমে যায় যে দোকানমালিকেরা ১ অক্টোবর বিপণিবিতানটি পুরোপুরি বন্ধ করে দেন।

গতকাল সোমবার বিকেলে সরেজমিনে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মূল ফটকের শাটার বন্ধ। তার ওপরে একটি পিভিসি ব্যানার ঝুলছে, ‘১ অক্টোবর হতে শপিং কমপ্লেক্স বন্ধ থাকিবে’। বিপণিবিতানের ফটক বন্ধ থাকলেও দুই পাশের ছয়–সাতটি দোকান ও একটি এটিএম বুথ চালু রয়েছে।

তার মধ্যে দুটি ফুড কোর্টে চার–পাঁচজন ক্রেতা দেখা গেল।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৮ সালে ২০তলা ভবনের বেজমেন্ট ও ৪ তলা নিয়ে চালু হয় কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন