advertisement

বিস্মৃতির গভীর থেকে ফিরল বরেন্দার তেভাগা যোদ্ধাদের গল্প

বিস্মৃতির গভীর থেকে ফিরল বরেন্দার তেভাগা যোদ্ধাদের গল্প
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ
ফটো কার্ড প্রিন্ট

বিপ্লবী ইলা মিত্রের নেতৃত্ব সংঘটিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ঘাঁটি অঞ্চল ছিল নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া, ঘাঁসুড়া, রাওতাড়া, চণ্ডীপুর, কুসমাডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রাম। একই ইউনিয়নের বরেন্দা গ্রামেও ছিলেন ইলা মিত্রের অনুসারী আন্দোলনের সক্রিয় কর্মী ও সমর্থকেরা। ১৯৫০ আন্দোলনের বিপর্যয় এবং ইলা মিত্রের গ্রেপ্তারের পর বরেন্দা গ্রামেও চলে ব্যাপক অভিযান। গ্রেপ্তার হন বেশ কয়েকজন।

তাঁদের মধ্যে সোমরা মুন্ডা পুলিশের নির্যাতনে মারাত্মক অসুস্থ অবস্থায় কারাগারে মারা যান। কিন্তু কারাগার কর্তৃপক্ষ তাঁর লাশ পরিবারকে হস্তান্তর করেনি। ভয়ে পরিবারের লোকজনও খোঁজ নেয়নি। কারাভোগ শেষে অন্যরা বাড়ি ফিরে এলে জানা যায় সোমরা মুন্ডার মৃত্যুর নিশ্চিত খবর।বরেন্দা গ্রামের তেভাগা আন্দোলনের এই কর্মীদের খবর নিতে এ পর্যন্ত কোনো লেখক বা গবেষক এ গ্রামে আসেননি বলে জানান পরিবারের লোকজন।

তাঁদের আক্ষেপ, আন্দোলনের সেই সব স্মৃতি বিস্মৃতিতে হারিয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন... অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন... চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার
advertisement

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার
হাতকড়া

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার যুবকের নাম আবুল হায়াদ ওরফে দীপু (৩২)। সোমবার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) নিয়াজ মেহেদী প্রথম আলোকে জানান, রমনা থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণের মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন।

পরে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সহযোগিতায় রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে আবুল হায়াদকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর ফটকের পূর্ব পাশের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন...

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন...
‘উইকার’ ছবিতে আলেকজান্ডার স্কারসগার্ড ও অলিভিয়া কোলম্যান। আইএমডিবি

‘উইকার’ ছবিতে আলেকজান্ডার স্কারসগার্ড ও অলিভিয়া কোলম্যানের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং ছিল রোমাঞ্চকর, আবার হাস্যকরও। দৃশ্য ধারণের সময় বিছানা ভেঙে যাওয়ার ঘটনা শুটিংয়ের অভিজ্ঞতাকে আরও মজার করে তোলে। ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে অস্বস্তি, জড়তা কিংবা বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে সেই দৃশ্যেই যদি হঠাৎ বিছানা ভেঙে যায়, তাহলে গম্ভীর থাকা কঠিন।

হলিউডের নতুন ছবি ‘উইকার’-এ এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ড ও অলিভিয়া কোলম্যান। তাঁদের অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় বিছানা ভেঙে যাওয়ার ঘটনা সেটে হাসির উপলক্ষ হয়ে উঠেছিল। সম্প্রতি মার্কিন সাময়িকী পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্কারসগার্ড। তাঁর ভাষায়, দৃশ্যটি ছিল অনেকটা রোলারকোস্টারে চড়ার মতো।

বিছানাটি কখন ভেঙে পড়বে, তা নিয়ে তাঁরা আগে থেকেই একধরনের উত্তেজনা অনুভব করছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর

চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমু

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও মামলার আরেক আসামি এস এম ফরহাদের সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এ দিন ধার্য করেন। আদালতে দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তাঁদের বক্তব্য শোনার পর আত্মপক্ষ সমর্থনে সাক্ষী উপস্থাপনের আবেদন করেন তাঁরা। পরে আদালত সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন। আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেন।

মামলাটিতে ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়ার পর ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের প্রায় ৩০০ গজ উত্তরে পাকা রাস্তার পাশের ঝোপ থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন