দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে গেছে। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ নেই। বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। পাওয়ার গ্রিড পিএলসি বলছে, ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। মগবাজার, বনশ্রী, খিলগাঁওতেও বিদ্যুৎ নেই।
এখনো কারিগরি কারণ জানা যায়নি। ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে।পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে।
সূত্র: প্রথম আলো

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ সিনিয়র অফিসার, প্রিলিমিনারির তারিখ ঘোষণা
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ‘বিবেচনা’ করবেন...
নিবন্ধন শেষ, এক হাজার বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি
কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: ‘মৃত্যুর মুখ থেইকা ফিরা আইছি’
সাজেক অবরোধের সময়কার ঘটনা দাবি করে ছড়ানো হচ্ছে পুরোনো ও বিদেশের ভিডিও

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন