advertisement

ইয়ামাল কি সত্যিই পুরস্কারটি জিততে চেয়েছেন

ইয়ামাল কি সত্যিই পুরস্কারটি জিততে চেয়েছেন
সেরা উদীয়মান তরুণের পুরস্কার কোপা ট্রফি জয়ের পর মঞ্চে লামিনে ইয়ামাল
ফটো কার্ড প্রিন্ট

মানুষের সব চাওয়া কি আর পূরণ হয়! কখনো কখনো ভাগ্য এমন কিছু হাতে তুলে দেয়, যা পেয়ে হাসতে হয় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। লামিনে ইয়ামালেরও হলো তা-ই।লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো মঞ্চে প্রথম ডাকটা পড়ল তাঁর। হাসিমুখেই উঠে গেলেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার। ইউক্রেনের কিংবদন্তি আন্দ্রেই শেভচেঙ্কোর হাত থেকে নিলেন কোপা ট্রফি। অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা ফুটবলারের পুরস্কার।

টানা তৃতীয়বার।কিন্তু ১৯ বছর বয়সী ইয়ামালের চোখ যে অন্য ট্রফিতে! হলরুমে তখনই উঠেছে ‘ব্যালন ডি’অর! ব্যালন ডি’অর!’ স্লোগান। ইয়ামালকে দেখে ফরাসি কিংবদন্তি ও অনুষ্ঠানের সঞ্চালক থিয়েরি অঁরিও একটু মজা করার সুযোগ ছাড়লেন না। জিজ্ঞেস করলেন, ‘এ নিয়ে তিনটি হলো, তাই না? কিন্তু এটাই কি সেই ট্রফিটি, যা তুমি খুব করে জিততে চাও?’ইয়ামাল হাসি চেপে রাখতে পারলেন না। মাথাটা একটু নিচু করে এক শব্দে উত্তর দিলেন, ‘না।’উত্তরটা ছোট।

কিন্তু স্বপ্নটা যে অনেক বড়!ব্যালন ডি’অর গালায় স্বজনদের সঙ্গে ইয়ামালএবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম ফেবারিট ছিলেন ইয়ামাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ ব্যালন ডি’অরজয়ী বন্ধু কেইনকে কোহলির অভিনন্দন ব্যালন ডি’অরজয়ী বন্ধু কেইনকে কোহলির অভিনন্দন সবার অপেক্ষাই আনন্দ টেস্ট অধিনায়কের সবার অপেক্ষাই আনন্দ টেস্ট অধিনায়কের মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে
advertisement

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব: রিপোর্ট

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব: রিপোর্ট

হুথিদের হামলা বন্ধে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত নয়।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল শনিবার বেলা ১১টায়

এইচএসসির ফল শনিবার বেলা ১১টায়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শত শত ফানুসের উৎসব এখন শুধুই স্মৃতি

শত শত ফানুসের উৎসব এখন শুধুই স্মৃতি

একসময় প্রবারণা পূর্ণিমা এলেই উৎসবের আমেজে মুখর হয়ে উঠত কুয়াকাটা ও কলাপাড়ার রাখাইন পল্লিগুলো। সন্ধ্যা নামতেই আকাশে উড়ত শত শত রঙিন ফানুস...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন