advertisement

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব: রিপোর্ট

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব: রিপোর্ট
ফটো কার্ড প্রিন্ট

হুথিদের হামলা বন্ধে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত নয়।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা আবারও মা হচ্ছেন আনুশকা? আবারও মা হচ্ছেন আনুশকা? মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আলোচনা মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আলোচনা বাংলাদেশের পেসারদের নিয়ে সতর্ক, নাহিদ না থাকায় স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের পেসারদের নিয়ে সতর্ক, নাহিদ না থাকায় স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ১১ নারীর, স্বাধীন তদন্তের দাবি ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ১১ নারীর, স্বাধীন তদন্তের দাবি
advertisement

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে। অনলাইনে টিকিট বিক্রি করবে অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’। টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা। সবচেয়ে বেশি ১০ হাজার টাকা খরচ করতে হবে করপোরেট বক্সের টিকিট কিনতে। তবে এক টিকিটেই দেখা যাবে দিনের দুটি ম্যাচ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সঙ্গে আজ বাফুফে ভবনে সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় টিকিটের দাম, বিক্রির সময় ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা, ক্লাব হাউসের ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, এসি বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।

একটি ডে পাস কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি

ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
গুলিতে আহত ব্যবসায়ী নেতা আমির হোসেন (হাতে ব্যান্ডেজ লাগানো)। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে। ২৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বর–সংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে আমির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমির হোসেনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমির হোসেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিনি বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন বলেন, আজ রাজবাড়ীর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি। হাজিরা শেষে বেলা একটার দিকে হাসমত আলীকে নিয়ে রিকশায় করে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাঁদের ব্যাটারিচালিত রিকশার গতি রোধ করে। এ সময় ইজিবাইক থেকে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়।

এর মধ্যে একটি গুলি তাঁর পেট ঘেঁষে ডান হাতে লাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ
মহাসড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে গিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায়

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এ সময় সার পরিবেশকের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তোলেন তাঁরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এই অবরোধ করা হয়। এতে পারুলিয়া বাজার এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সারের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।সারের দাবিতে আন্দোলনরত স্থানীয় কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার পরিবেশক কালোবাজারে সার বিক্রি করেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করায় সাধারণ কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না।কৃষকেরা জানান, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে না পেরে তাঁরা চরম বিপাকে পড়েছেন।

প্রয়োজনীয় সার পেতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন