advertisement

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ
মহাসড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে গিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এ সময় সার পরিবেশকের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তোলেন তাঁরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এই অবরোধ করা হয়। এতে পারুলিয়া বাজার এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সারের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।সারের দাবিতে আন্দোলনরত স্থানীয় কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার পরিবেশক কালোবাজারে সার বিক্রি করেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করায় সাধারণ কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না।কৃষকেরা জানান, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে না পেরে তাঁরা চরম বিপাকে পড়েছেন।

প্রয়োজনীয় সার পেতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস টেলিস্কোপ খুঁজবে ২৭টি রহস্যময় গ্রহ বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস টেলিস্কোপ খুঁজবে ২৭টি রহস্যময় গ্রহ কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী
advertisement

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ধানচাষিরা। ফসল রক্ষায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার এই আদেশ দেন।জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার আসামি খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জন।

এর মধ্যে খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ এ মামলার ৩৪ আসামি পলাতক। তাঁদের আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে।

তারপরও আসামিরা হাজির না হওয়ায় বিচারকাজ চালিয়ে নেওয়ার জন্য আজ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিলেন ট্রাইব্যুনাল।রাজশাহী–৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ এই মামলার চার আসামি গ্রেপ্তার আছেন।এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর

জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন