advertisement

প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা

প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা
সংবিধান সংশোধন নিয়ে কাজ করছে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি
ফটো কার্ড প্রিন্ট

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে এই সরকার গঠনের পদ্ধতি কী হবে, কোন প্রক্রিয়ায় এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন করার প্রস্তাবে জুলাই সনদে ঐকমত্য আছে।

তবে বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো কোনো জায়গায় রাজনৈতিক মতভিন্নতাও আছে। এমন পরিস্থিতিতে এখন সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে অংশীজনদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছে। ইতিমধ্যে একটি নতুন ধারণাও তারা পেয়েছে। যদিও এখনো এই সরকারের রূপরেখা চূড়ান্ত হয়নি। নতুন ধারণাটি কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন আছে।সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল নেই।

তারা এ প্রক্রিয়ার অংশ হতে চায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক ১৮ ওভারেই পাকিস্তানকে হারিয়ে দিলো শ্রীলঙ্কা ১৮ ওভারেই পাকিস্তানকে হারিয়ে দিলো শ্রীলঙ্কা জুবিনের মৃত্যুর বিচার চেয়ে আসামজুড়ে আন্দোলনের ডাক জুবিনের মৃত্যুর বিচার চেয়ে আসামজুড়ে আন্দোলনের ডাক
advertisement

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ধানচাষিরা। ফসল রক্ষায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার এই আদেশ দেন।জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার আসামি খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জন।

এর মধ্যে খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ এ মামলার ৩৪ আসামি পলাতক। তাঁদের আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে।

তারপরও আসামিরা হাজির না হওয়ায় বিচারকাজ চালিয়ে নেওয়ার জন্য আজ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিলেন ট্রাইব্যুনাল।রাজশাহী–৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ এই মামলার চার আসামি গ্রেপ্তার আছেন।এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর

জাপানের সঙ্গে ‘অভিন্ন সমৃদ্ধির বিগ-বি’ চুক্তি স্বাক্ষর

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন