ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যনির্ধারণী নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইসরায়েলি ভোটারেরা আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্ট নেসেটের নির্বাচনে ভোট দিচ্ছেন। দীর্ঘদিনের শাসক নেতানিয়াহু আরেক মেয়াদে সরকারপ্রধান থাকছেন কি না, সেটাই নির্ধারিত হবে আজকের ভোটে।স্থানীয় সময় আজ সকাল সাতটায় ইসরায়েলে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত। ভোটারেরা এরই মধ্যে কেন্দ্রগুলোর সামনে ভিড় শুরু করেছেন। সারি ধরে ভোট দিচ্ছেন।
গার্ডিয়ান জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ জেরুজালেমের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।ট্রাম্পের সমর্থন ও যুদ্ধে নেতৃত্ব—এ দুইয়ে ভর করে টিকতে চাইছেন নেতানিয়াহুইসরায়েলে এবার ভোটার প্রায় ৭৩ লাখ। নেসেটের ১২০ আসনে ভোট হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনে জয় পেতে হবে।নির্বাচনী আইন অনুযায়ী, ইসরায়েলের ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দেন না। তাঁরা পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন।
প্রতিটি দল নির্বাচনের আগে প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে।
সূত্র: প্রথম আলো

নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে?
এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দা...
সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের
জাতিসংঘ কি প্রথম নারী মহাসচিব পেতে যাচ্ছে, আমিরাতের প্রার্থী কে এই নুসায়বেহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন