রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁর কক্ষের ভেতরে তাঁকে মারধর করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংস্থাটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছে।অধ্যাপক কাজী আহমেদঅধ্যাপক কাজী আহমেদকে মারধর করার ভিডিও ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে।
এতে দেখা যায়, কাজী আহমেদ নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। এ সময় ৮-৯ লোক তাঁর কক্ষে ঢোকেন। তাঁরা কাজী আহমেদকে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিয়ে মারধর শুরু করেন।আইইডিসিআর সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা।
তাদের কাজ হলো দেশে রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা, সতর্কবার্তা দেওয়া ইত্যাদি।আইইডিসিআর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতো সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে।বিএনপি সরকার আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়।
সূত্র: প্রথম আলো

মিছিল নিয়ে উচ্ছেদ অভিযানে প্রশাসক, তল্পিতল্পা গুটিয়ে পালালেন হকাররা
৮৩ বছর বয়সে অবসরে গেলেন ক্যারল, আকাশে কেটেছে ৬৩ বছরের বেশি
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ ১৫৩টি ফ্লাইট বাতিল-স্থগিত, ২২ হাজার ৬৩৬ যাত্রীর ভোগান্তি
মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, বসতঘরে আগুন, ভাঙচুর ও লুটপাট
কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন