advertisement

পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়

পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়
কৃ্ত্রিম বুদ্ধিমত্তায় তৈরি প্রতীকী ছবি
ফটো কার্ড প্রিন্ট

ছয় দশকের বেশি সময় ধরে সমীক্ষা ও পরিকল্পনার পর পদ্মা ব্যারাজ এখন বাস্তবায়নের পর্যায়ে এসেছে। আগের সমীক্ষাগুলো এ প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে। এই ব্যারাজ কেন প্রয়োজন এবং এর মূল চ্যালেঞ্জ কোথায়, তা নিয়ে লিখেছেন মো. আতাউর রহমান।বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় পদ্মা ব্যারাজ একটি বহুল আলোচিত ও দীর্ঘদিনের পরিকল্পিত প্রকল্প।

এর সম্ভাব্য সুফল অনেক—শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, মৃতপ্রায় নদীর পুনরুজ্জীবন, সেচ সম্প্রসারণ, নাব্যতা বৃদ্ধি, লবণাক্ততা নিয়ন্ত্রণ, সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন ও জলবিদ্যুৎ উৎপাদন। তবে একটি বড় নদীর ওপর ব্যারাজ নির্মাণ কেবল একটি প্রকৌশলগত অবকাঠামো নির্মাণের বিষয় নয়। এর সাফল্য নির্ভর করবে ব্যারাজ নির্মাণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ বা প্রতিকূলতাগুলোকে কীভাবে মোকাবিলা করা হবে তার ওপর।

সাম্প্রতিককালে কিছু গবেষক পদ্মা ব্যারাজের চ্যালেঞ্জ, পলি ব্যবস্থাপনা ও নেতিবাচক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা
advertisement

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬.৮% ভোট গণনা শেষে নাটকীয়তা বাড়ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট ৫৪ আসনে আটকে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ‘ইয়াশার’ জোট কমে ৪৭-এ। প্রধান আরব দলগুলোর জোট 'জয়েন্ট লিস্ট' ও 'রা'আম' ১৯ আসন পেয়ে বড় লাফ দিয়েছে। জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেছেন, নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা প্রস্তুত। 'রা'আম' বেদুঈন অধ্যুষিত এলাকায় ব্যাপক সমর্থন পেয়েছে।

দ্বৈত খামের বিশেষ ভোট গণনা এখনো বাকি, যা ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে।

সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান এবং সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-৩) ইমতিয়াজ হোসেনকে।আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধেকমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়দায়িত্ব নিরূপণ, প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তের প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও যুক্ত করতে পারবে বলেও আদেশে বলা হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস

ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস
এলিফ শাফাকের ছবি অবলম্বনে

ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারকে এবার দেখা যাবে তাঁর জীবনের নারীদের চোখ দিয়ে। ব্রিটিশ–তুর্কি লেখক এলিফ শাফাকের নতুন উপন্যাস ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটারনিটিতে উঠে এসেছে সেই আখ্যান। চলতি মাসের ১৫ তারিখে যুক্তরাজ্যের ভাইকিং প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ৬০৮ পৃষ্ঠার এই নতুন বইটি। সাহিত্যের জগতে এলিফ শাফাক বেশ পরিচিত নাম। বাংলাদেশেও অনেক পাঠক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তাঁর নতুন বইয়ের জন্য।

মূলত ফরটি রুলস অব লাভ বইয়ের জন্যই অধিকাংশ পাঠক তাঁকে মনে রেখেছেন। এ ছাড়া তাঁর দুর্দান্ত সব বই আছে। এলিফ শাফাকের নতুন বই নিয়েও তাই অনেকেই উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন।উপন্যাসের কেন্দ্রে ফ্লবেয়ার থাকলেও বইয়ে উঠে এসেছে তাঁর জীবনের অন্যান্য নারী চরিত্রদের বয়ানও। বাস্তবের চরিত্রাবলির পাশাপাশি কাল্পনিক কিছু চরিত্রের বয়ানেও উপন্যাসকে এগিয়ে নিয়ে গিয়েছেন এলিফ শাফাক।

উনিশ শতকের ফ্রান্স থেকে উপন্যাসের যাত্রা বিস্তৃত হয়েছে ইস্তাম্বুল, কায়রো, ফিলিস্তিন ও বৈরুত পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন