advertisement

আলভারেজ–কাণ্ডে ৮৩ হাজার টাকা জরিমানা বার্সেলোনার, তবু আপিল করবে ক্লাবটি

আলভারেজ–কাণ্ডে ৮৩ হাজার টাকা জরিমানা বার্সেলোনার, তবু আপিল করবে ক্লাবটি
আলভারেজকে দলে নেওয়ার চেষ্টার ঘটনায় জরিমানা দিতে হবে বার্সেলোনাকে
ফটো কার্ড প্রিন্ট

জরিমানার অঙ্ক ৬০২ ইউরো। প্রতি ইউরো ১৩৮.২৫ বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকার কিছু বেশি। আর এই জরিমানার রায়ের বিরুদ্ধেই আপিল করেছে এফসি বার্সেলোনা, সর্বশেষ অর্থবছরেও যে দলটি আয় করেছে প্রায় ১০০ কোটি ইউরো। তবে এই টাকাও দিতে রাজি নয় বার্সেলোনা। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।জরিমানার রায় আর আপিলের ঘটনাটির কেন্দ্রে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

সর্বশেষ দলবদল মৌসুমে তাঁকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তাঁর ক্লাব আতলেতিকো মাদ্রিদের অভিযোগ, তাদের না জানিয়েই নিয়ম ভেঙে আলভারেজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যেনতেন অভিযোগ নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল। ঘটনা তদন্তের পর স্প্যানিশ ফেডারেশন বার্সেলোনাকে জরিমানা করেছে।

তবে অঙ্কটা এতই ছোট যে শাস্তির চেয়ে জরিমানার পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হাসাহাসি করছেন।আরএফইএফ তদন্ত করে পেয়েছে, আতলেতিকোর অভিযোগ সঠিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা ৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল ৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল
advertisement

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ ব্যবহারের ফলে জীবনমান উন্নত হয়েছে বলে মনে করে রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ৮৯ শতাংশ পরিবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে গোসল করতে নেমে সজিব ধর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সজিব দীর্ঘদিন ধরে মৃগীরোগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি।

উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন