advertisement

আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে

আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে
ফটো কার্ড প্রিন্ট

সিরামিক খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি আরএকে সিরামিকসের লোকসান কমেছে। কোম্পানিটির বিক্রি বেড়ে যাওয়ায় তা লোকসান কমাতে সহায়তা করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি লোকসান করেছে প্রায় ৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের মাথায় এসে আরএকে সিরামিকসের লোকসান ১৬ কোটি টাকা কমেছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আর্থিক সূচকের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ৫৬০ কোটি টাকার ব্যবসা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান
advertisement

অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের

অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের
অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগী নিতে ভোগান্তিতে পড়েন স্বজনেরা।

স্থায়ী পার্কিংয়ের জায়গার দাবিতে ধর্মঘট পালন করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। এতে জরুরি রোগী পরিবহন ও মৃতদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের সামনে বিকল্প যানবাহনে রোগী নেওয়ার চেষ্টা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের অপেক্ষা সব মিলিয়ে বড় দুর্ভোগে পড়েন তাঁরা।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগী নিতে ভোগান্তিতে পড়েন স্বজনেরা। অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে কোলে নিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন স্বজনেরা। হাসপাতালের সামনে যানবাহনের জন্য দীর্ঘ অপেক্ষায় রোগী ও তাঁদের স্বজনেরা। অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে নিয়ে রিকশায় অন্য হাসপাতালে যাচ্ছেন স্বজনেরা। অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীকে নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।

অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগীকে অন্য হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনেরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত

গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
গম

যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির জন্য দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব এসেছে। এ জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর–কষাকষির কার্যক্রম শুরু করতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।আজ বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে গম আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গম রপ্তানিকারক সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।

এতে বছরে সাত লাখ টন গম আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত দুটি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাহজালালে দুই যাত্রীর কাছে মিললো ১২ কেজি সোনার পেস্ট, দাম ২৪ কোটি টাকা

শাহজালালে দুই যাত্রীর কাছে মিললো ১২ কেজি সোনার পেস্ট, দাম ২৪ কোটি টাকা

নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ আসেন চীনা পাসপোর্টধারী দুই যাত্রী চেন লিইউন ও মো শিয়াওইউ। এসময় তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন