স্থায়ী পার্কিংয়ের জায়গার দাবিতে ধর্মঘট পালন করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। এতে জরুরি রোগী পরিবহন ও মৃতদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের সামনে বিকল্প যানবাহনে রোগী নেওয়ার চেষ্টা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের অপেক্ষা সব মিলিয়ে বড় দুর্ভোগে পড়েন তাঁরা।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগী নিতে ভোগান্তিতে পড়েন স্বজনেরা। অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে কোলে নিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন স্বজনেরা। হাসপাতালের সামনে যানবাহনের জন্য দীর্ঘ অপেক্ষায় রোগী ও তাঁদের স্বজনেরা। অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে নিয়ে রিকশায় অন্য হাসপাতালে যাচ্ছেন স্বজনেরা। অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীকে নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।
অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগীকে অন্য হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনেরা।
সূত্র: প্রথম আলো

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা
আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে কুপিয়ে হত্যা
যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন