পাঁচ মাসের স্থবিরতা কাটিয়ে আবার বাড়ছে ভারতীয় হেলমেট আমদানি। গত পাঁচ মাসে যেখানে মাত্র ৮২ হাজার হেলমেট আমদানি হয়েছে, সেখানে গত সেপ্টেম্বর মাসেই এসেছে প্রায় ৯২ হাজার হেলমেট।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান যাচাইয়ের পদ্ধতি নিয়ে জটিলতায় গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে হেলমেট আমদানি নেমে এসেছিল তলানিতে।
এতে আটকা পড়ে সাত আমদানিকারক প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার হেলমেটের চালান। পরে ভারতীয় মানদণ্ডে পরীক্ষা শুরুর পর চালানগুলো খালাস হয়, ফিরতে শুরু করে আমদানির গতি।বেনাপোল কাস্টমস হাউসের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে হেলমেট আমদানি হয়েছে মাত্র ৮২ হাজার। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল আড়াই লাখের বেশি। জটিলতা কাটিয়ে ওঠার পর গত সেপ্টেম্বরেই আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৬৭৪টিতে।
গত বছরের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ৭০ হাজার ১১৭।আমদানিকারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশে মোটরসাইকেলের হেলমেটের বার্ষিক বাজার প্রায় এক হাজার কোটি টাকার।
সূত্র: প্রথম আলো

ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান
চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো
ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন