ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর পরিবারের ভাষ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
আত্মরক্ষার্থে তারা প্রতিহত করার চেষ্টা করে।পুলিশ জানিয়েছে, স্থানীয় রাকিব মিয়া নামের এক তরুণ প্রতিবেশী দশম শ্রেণির এক কিশোরীকে পছন্দ করেন। একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ে করার জন্য তার পরিবারে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু কিশোরীর পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বিষয়টি নিয়ে বিরোধের জের ধরে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেয় পরিবার।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন রাকিব।
সূত্র: প্রথম আলো

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের
সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ
জাপানের মতো ঢাকার ২১ স্কুলে পরিছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যাগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন