advertisement

জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ

জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ
ফটো কার্ড প্রিন্ট

রামলীলা ময়দানে ১ নভেম্বর জনসভার অনুমতি দিলেও ‘ইন্ডিয়া’ জোট ও বিরোধীদের শর্তে শর্তে জেরবার করে তুলছে দিল্লি পুলিশ। সবচেয়ে বড় শর্ত, দিল্লির বাইরে থেকে যাঁরাই বাস, ট্রাক, ট্রাক্টর অথবা অন্য যানবাহনে চেপে জনসভায় আসবেন, তাঁদের গাড়ি দিল্লির সীমান্তে রাখতে হবে। কোনোভাবেই তাঁদের দিল্লির অভ্যন্তরে আনা যাবে না।এর কারণ, দূষণ।

দিল্লিতে যান চলাচলের জন্য গাড়ির দূষণ রোধে যে ধরনের ইঞ্জিনের অনুমতি (বিএস ৫) রয়েছে, পুলিশের অনুমান, বাইরের রাজ্যের বাস বা ট্রাকের ইঞ্জিন সেই মানের হবে না। কাজেই সেই ধরনের যানবাহন দিল্লিতে ঢুকতে দিলে দূষণ বাড়বে। তাই তাদের দিল্লির বাইরে রাখার শর্ত চাপানো হয়েছে।দিল্লি পুলিশের অনুমান, ওই জনসভায় অন্তত ১০ লাখ মানুষের ভিড় হবে। তার বেশির ভাগ আনা হবে উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান থেকে।

এই লাখ লাখ মানুষকে নিয়ে আসা বাস–ট্রাক দিল্লিতে ঘাঁটি গাড়লে রাজধানীর যান চলাচল প্রচণ্ডভাবে ব্যাহত হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে পুলিশের টিকিট সমাচার পুলিশের টিকিট সমাচার
advertisement

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ ব্যবহারের ফলে জীবনমান উন্নত হয়েছে বলে মনে করে রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ৮৯ শতাংশ পরিবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে গোসল করতে নেমে সজিব ধর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সজিব দীর্ঘদিন ধরে মৃগীরোগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি।

উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন