advertisement

আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য

আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
নির্বাচনের বুথফেরত জরিপের ফল দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন ফিলিস্তিনি-ইসরায়েলি বামপন্থীদের দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসেফ জাবারিন (বাঁ থেকে চতুর্থ)। ইসরায়েলের নাজারেথে, ২৭ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট ও আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক অংশীদারত্ব গড়বে কি না, এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নেতানিয়াহুবিরোধী শিবিরকে। গাজায় জাতি নিধন, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। বুথফেরত জরিপ ও আংশিক গণনায় নেতানিয়াহু কিংবা তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট—কোনোটিরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯ আসন পেতে পারে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন।

আরব দলগুলোর সমর্থন পেলে বিরোধীরা সেই সীমা পেরোতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে পুলিশের টিকিট সমাচার পুলিশের টিকিট সমাচার
advertisement

হালদা নদীতে অভিযান, ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হালদা নদীতে অভিযান, ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার দৈর্ঘ্যের চারটি অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জালগুলোর আনুমানিক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, প্রাণ গেলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে

ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, প্রাণ গেলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে

মাদারীপুর সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালিপ্রবাসী নিহত হয়েছেন। তিনি দেশে ফিরে মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
যশোর বন্ধুসভার একটি ভালো কাজ

‘আসুন, নিরাপদ খাদ্য উৎপাদন করি’ স্লোগানে যশোরে ভেজালমুক্ত খেজুরের গুড় উৎপাদনে শপথ নিয়েছেন স্থানীয় গাছিরা।যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ও যশোর বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি খেজুরবাগানে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

এতে খেজুরের রস ও গুড় উৎপাদনকারী ১৫ জন গাছি অংশ নেন।অনুষ্ঠানে গাছিদের সম্মাননা হিসেবে গলায় উত্তরীয় ও মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়।

একই সঙ্গে নিরাপদ রস সংগ্রহের জন্য খেজুরগাছের হাঁড়িতে ব্যবহারের জন্য তাঁদের হাতে বিশেষ জাল তুলে দেওয়া হয়, যাতে পাখি বা পোকামাকড় রস নষ্ট করতে না পারে।যশোর বন্ধুসভার একটি ভালো কাজ।গাছিদের ভেজালমুক্ত গুড় উৎপাদনের শপথবাক্য পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা ও যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন।শপথ অনুষ্ঠানে মো. মোফাজ্জেল হোসেন বলেন, খেজুরের গুড় যশোরের অন্যতম ঐতিহ্যবাহী জিআই পণ্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন