advertisement

পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’

পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের নিয়ে উড়োজাহাজ থেকে নামছেন ফ্লাভিও বলসোনারো। ফ্লোরিডার মায়ামির কাছের ওপা-লোকা এক্সিকিউটিভ বিমানবন্দর, ২৮ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো নিজেকে দেশটির ‘প্রকৃত নেতা’ বলে দাবি করেছেন। নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগও তুলেছেন তিনি। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছে এক বিবৃতিতে এ কথা বলেন ফ্লাভিও। ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয়ী হয়েছেন। গত রোববার দ্বিতীয় দফার ভোটে নাটকীয় জয়ের মধ্য দিয়ে তিনি আবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে পরাজয়ের পর ফ্লাভিও পালিয়ে যুক্তরাষ্ট্রে যান। তিনি সেখানে স্বেচ্ছানির্বাসনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারোযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফ্লাভিও বলেন, ‘আমিই নির্বাচিত প্রেসিডেন্ট। আর যাঁরা ব্রাজিলের নির্বাচনের ফলাফল চুরি করেছেন, তাঁরা একটি অপরাধী সংগঠনের অংশ।

এই সংগঠন দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে।’ফ্লাভিও আরও বলেন, ‘আমি এখান (যুক্তরাষ্ট্র) থেকেই বিরোধী দলের নেতৃত্ব দেব।’ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয়ী হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন বলো তো এটা কী কাল? বলো তো এটা কী কাল? বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন ১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ ১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ
advertisement

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, রোগের পূর্বাভাস এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার ফলে মৃত্যুহার কমেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জনবল নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকছে না বয়সসীমা

জনবল নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকছে না বয়সসীমা

বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ‘জোন ইনচার্জ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

আতিথেয়তার জন্য কোনটা জরুরি, প্রাচুর্য নাকি হৃদয়ের উদারতা—এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এক আনসার সাহাবি ও তাঁর স্ত্রীর জীবনের একটি ঘটনা থেকে।তাদের ঘরে খাবার ছিল সামান্য, সেই খাবারটুকুও তাঁরা একজন মেহমানকে খাইয়ে দিয়েছিলেন। নিজেরা রাত কাটিয়েছিলেন অভুক্ত অবস্থায়। পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তাঁদের এই আত্মত্যাগের প্রশংসা করেছেন।ক্ষুধার্ত থেকে মেহমানকে খাওয়ানো এক ব্যক্তি নবীজির কাছে এলেন।

নবীজি (সা.) তাঁর খাবারের ব্যবস্থা করতে পরিবারের কাছে খবর পাঠালেন। কিন্তু নবীপত্নীদের ঘরে পানি ছাড়া কিছুই ছিল না। তিনি সাহাবিদের বললেন, ‘কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে গ্রহণ করবে?’একজন সাহাবি এগিয়ে এলেন এবং নবীজির অতিথিকে গ্রহণ করলেন। বাড়িতে গিয়ে তিনি নিজের স্ত্রীকে বললেন, ‘রাসুলের অতিথিকে সম্মান করো (তাঁর আপ্যায়নের ব্যবস্থা করো)।’স্ত্রী জানালেন, ঘরে শুধু সন্তানদের রাতের খাবারটুকুই আছে, এর বাইরে তেমন কিছু নেই।

সাহাবি বললেন, ‘খাবার প্রস্তুত করো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন