advertisement

জীবনের স্থবিরতার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ, ‘দৃষ্টিপ্রদীপ’ নিয়ে পাঠচক্র

জীবনের স্থবিরতার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ, ‘দৃষ্টিপ্রদীপ’ নিয়ে পাঠচক্র
নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসর
ফটো কার্ড প্রিন্ট

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দৃষ্টিপ্রদীপ’ নিয়ে পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। ১৬ অক্টোবর বিকেলে এই আসর বসে।১৯৪৫ সালে প্রকাশিত এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জিতুর জীবনসংগ্রাম নিয়েই আবর্তিত হয় আলোচনা। বাবার চাকরি হারানো, জ্যাঠামশায়ের আশ্রয়ে যাওয়া, ভাইয়ের মৃত্যু কিংবা মালতীর সঙ্গে সম্পর্কে জড়িয়েও অসুখী থাকা—এমন নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

অতি সাধারণ জীবনের ভেতরে মধ্যবিত্তের স্থানচ্যুতির ভয়, অনিশ্চয়তা এবং অচলতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ লেখক তাঁর মায়াবী গদ্যে ফুটিয়ে তুলেছেন।সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘“দৃষ্টিপ্রদীপ” উপন্যাসটি মূলত জীবনের স্থবিরতার বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ। “পথের পাঁচালী”র মতো এখানেও অন্য এক আখ্যানে মধ্যবিত্তের লড়াই আর ভবিষ্যতের টান লেখক অপূর্বভাবে দৃশ্যমান করেছেন।’যুগ্ম সাধারণ সম্পাদক তাজকির হোসেন বলেন, ‘বিভূতিভূষণের গদ্যশৈলী অনন্য।

মায়ের কষ্টের বর্ণনায় তিনি অবলীলায় যে পরিবেশের বিস্তার ঘটান, তা পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।’পাঠ আলোচনায় আরও অংশ নেন প্রচার সম্পাদক ধ্রুব ভুঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আরাফাত শিহাব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাফিস আহমেদ, কার্যনির্বাহী সদস্য অর্ঘ্য ভুঁইয়া, বন্ধু সাইফুল শিহাব ও সালেহ আহমেদ।তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন বলো তো এটা কী কাল? বলো তো এটা কী কাল? বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন ১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ ১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ
advertisement

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, রোগের পূর্বাভাস এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার ফলে মৃত্যুহার কমেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জনবল নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকছে না বয়সসীমা

জনবল নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকছে না বয়সসীমা

বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ‘জোন ইনচার্জ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

আতিথেয়তার জন্য কোনটা জরুরি, প্রাচুর্য নাকি হৃদয়ের উদারতা—এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এক আনসার সাহাবি ও তাঁর স্ত্রীর জীবনের একটি ঘটনা থেকে।তাদের ঘরে খাবার ছিল সামান্য, সেই খাবারটুকুও তাঁরা একজন মেহমানকে খাইয়ে দিয়েছিলেন। নিজেরা রাত কাটিয়েছিলেন অভুক্ত অবস্থায়। পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তাঁদের এই আত্মত্যাগের প্রশংসা করেছেন।ক্ষুধার্ত থেকে মেহমানকে খাওয়ানো এক ব্যক্তি নবীজির কাছে এলেন।

নবীজি (সা.) তাঁর খাবারের ব্যবস্থা করতে পরিবারের কাছে খবর পাঠালেন। কিন্তু নবীপত্নীদের ঘরে পানি ছাড়া কিছুই ছিল না। তিনি সাহাবিদের বললেন, ‘কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে গ্রহণ করবে?’একজন সাহাবি এগিয়ে এলেন এবং নবীজির অতিথিকে গ্রহণ করলেন। বাড়িতে গিয়ে তিনি নিজের স্ত্রীকে বললেন, ‘রাসুলের অতিথিকে সম্মান করো (তাঁর আপ্যায়নের ব্যবস্থা করো)।’স্ত্রী জানালেন, ঘরে শুধু সন্তানদের রাতের খাবারটুকুই আছে, এর বাইরে তেমন কিছু নেই।

সাহাবি বললেন, ‘খাবার প্রস্তুত করো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন