বেতন বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানী মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সূত্র: প্রথম আলো

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্...
শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু
পিএইচপি কী? কেন ঝুঁকিতে হাজারো ওয়েবসাইট
মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে তিন বিচারককে পদায়ন কেন বেআইনি নয়
কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন