ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র, ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টি হচ্ছে। অর্ণবের প্রভাব কম হলেও কিছুটা পড়েছে বাংলাদেশের ওপর। গতকালই টানা কয়েক দিনের তাপপ্রবাহের পর বৃষ্টি হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগে। আজও এই দুই বিভাগের পাশাপাশি রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজধানীতে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। দেশের কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তাঁরা।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় অর্ণব এখন স্থল নিম্নচাপ হয়ে দুর্বল হয়ে গেছে। এর প্রভাবে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিছুটা বৃষ্টি হয়েছে গতকাল।
আজও খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
সূত্র: প্রথম আলো

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্...
শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু
পিএইচপি কী? কেন ঝুঁকিতে হাজারো ওয়েবসাইট
মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে তিন বিচারককে পদায়ন কেন বেআইনি নয়
কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন