advertisement

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছিল অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নৌ পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

এ বিষয়ে জানতে চাইল নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা হিসেবে তাহসিফের মরদেহ উদ্ধার করেছিল। মরদেহের সঙ্গে একটি মুঠোফোন ছিল। এই মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা জানতে পেরেছেন, তাহসিফ গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কয়েকজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। তিনি আর বাসায় ফেরেননি।

পরিবারও তাঁর খোঁজ পাচ্ছিল না।মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পাওয়া যায় যে রাজধানীর উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা আমেরিকায় ইসরায়েল লবি যেভাবে গ্রহণযোগ্যতা হারাল আমেরিকায় ইসরায়েল লবি যেভাবে গ্রহণযোগ্যতা হারাল সার নিতে দীর্ঘ লাইন, ক্ষোভে উত্তেজনা; মোতায়েন পুলিশ সার নিতে দীর্ঘ লাইন, ক্ষোভে উত্তেজনা; মোতায়েন পুলিশ সার নিতে দীর্ঘ লাইন, ক্ষোভে উত্তেজনা; মোতায়েন পুলিশ সার নিতে দীর্ঘ লাইন, ক্ষোভে উত্তেজনা; মোতায়েন পুলিশ তারেক রহমানকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ তারেক রহমানকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ
advertisement

পদ্মার চরে আখ খেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

পদ্মার চরে আখ খেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে আখ খেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন। পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের

বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের

বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন